Bangla News: বেঙ্গলি খবর
Breaking News In Bengali
Latest News in Bengali
সর্বশেষ সংবাদ | Eisamay
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3fttCE4
আর মাত্র দুদিনের প্রতীক্ষা, ৩১ মে প্রবেশ করবে বর্ষা https://ift.tt/3c1dxDf
এই সময় ডিজিটাল ডেস্ক: আর মাত্র কয়েক দিনের অপেক্ষা, তারপরেই প্রবেশ করতে চলেছে বর্ষা। ইন্ডিয়া মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্টের (IMD) দেওয়া তথ্য অনুযায়ী, ৩১ মে কেরালায় বর্ষা প্রবেশ করবে। অন্যান্য বছর সাধারণত ১ জুন বর্ষা প্রবেশের দিন। কিন্তু এবছর প্রথা ভেঙে সময়ের আগেই প্রবেশ করতে চলেছে বর্ষা। ইতিমধ্যেই কেরালায় শুরু হয়েছে প্রাক বর্ষার বৃষ্টিপাত।কেরালার এর্নাকুলাম, আলপুজ্জাহা, কোট্টায়াম, ইদুক্কি, তিরুবন্তপুরমে বৃহস্পতিবার ১৯ থেকে ১১৫ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়। শুধু কেরালা নয়, লাদাক, জম্মু ও কাশ্মীর সহ উত্তর-পূর্বের রাজ্যগুলিতেও শুরু হয়েছে প্রাক বর্ষা বৃষ্টিপাত। কিন্তু কেন নির্ধারিত সময়ের আগে দেশে প্রবেশ করল বর্ষা। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, সময়ের আগে প্রবেশ করেছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। ফলে সময়ের আগে বর্ষা প্রবেশ করছে। তবে ৩১ মে থেকে চারদিন আগে এবং পরে এরর মার্জিন রাখা হয়েছে আবহাওয়া দফতরের তরফে।অর্থাৎ খুব দেরি হলে বর্ষা প্রবেশ করতে পারে ৩ জুন এবং শিগগির হলে ২৭ মে। বাংলায় এবার কবে বর্ষা ঢুকবে? আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, কেরলে বর্ষা ঢোকার সঙ্গে কলকাতায় বর্ষা ঢোকার কোনও সম্পর্ক নেই। কেরলে যদি বর্ষা ঢুকতে দেরিও করে, তাহলে বাংলায় তার কোনও প্রভাব পড়বে না বলেই মত আবহবিদদের। বাংলায় বর্ষা ঢোকার স্বাভাবিক সময় সাধারণত ৮ জুন। অন্যদিকে, আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে দেশে বার্ষিক বৃষ্টি হবে প্রায় ৭০ শতাংশ। এবছর দেশে বর্ষা কেমন হবে, সেই প্রসঙ্গে ইন্ডিয়া মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্টের (IMD) তরফে জানানো হয়েছে, এবছর স্বাভাবিক বর্ষাই হবে দেশে। জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত স্থায়ী হয় বর্ষা। এই সময়কালে স্বাভাবিক হবে বর্ষা। জানা যাচ্ছে, এই নিয়ে টানা তিনবছর দেশে স্বাভাবিক হতে চলেছে বর্ষা। আর্থ সায়েন্সেস মন্ত্রকের সচিব এম রাজীবন বলেছিলেন, 'আমাদের সকলের জন্য ভালো খবর। কারণ এবছর বর্ষা স্বাভাবিক হতে চলেছে।'আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি বছরে জুন থেকে সেপ্টেম্বরে ৯৮ শতাংশ বৃষ্টি হতে পারে।
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3fttCE4
Previous article
Next article

Leave Comments
Post a Comment