Bangla News: বেঙ্গলি খবর
Breaking News In Bengali
Latest News in Bengali
সর্বশেষ সংবাদ | Eisamay
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3bUnB0S
চিন্তা বাড়াচ্ছে মৃত্যু, দেশে একদিনে করোনা প্রাণ কাড়ল ৪ হাজার ১৫৭ জনের https://ift.tt/2RL6hVe
এই সময় ডিজিটাল ডেস্ক: গতকাল সংক্রমণ একধাক্কায় নেমেছিল অনেকটাই। ভয়ের সময় কেটেছে, ফিরছে স্বস্তি, মনে করছিলেন অনেকেই। কিন্তু ফের একবার দেশের কোভিড গ্রাফ ঊর্ধ্বমুখী। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৬ হাজার ৯২১ জন মৃত্যু হয়েছে ৪ হাজার ১৫৭ জনের। সংক্রমণে সামান্য লাগাম লাগানো সম্ভব হলেও দিন প্রতিদিন বেড়েই চলেছে মৃত্যুর হার। এদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ২ লাখ ৯৫ হাজার ৯৫৫ জন। দেশে করোনা সংক্রমণ রুখতে টিকা করণে জোর দিচ্ছে কেন্দ্র। এখনও পর্যন্ত দেশে টিকা পেয়েছেন ২০ কোটি ৬ লাখ ৬২ হাজার ৪৫৬ জন। প্রসঙ্গত, করোনা সংক্রমণের চেন ভাঙতে ফের একবার লকডাউনের মেয়াদ বৃদ্ধি হয়েছে ঝাড়খণ্ড রাজ্যে। ৩ জুন সকাল ৬টা পর্যন্ত জারি থাকবে বিধিনিষেধ। এই পর্বের লকডাউনকে বিশেষ নাম দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন জানিয়েছেন, এই পর্বের লকডাউনের নাম রাখা হয়েছে, 'স্বাস্থ্য সুরক্ষা সপ্তাহ।' এদিকে, করোনা সংক্রমণে পুরোপুরি নিয়ন্ত্রণ আনতে লকডাউন (Lockdown) একমাত্র উপায়। এমনটাই মনে করছে বিহার প্রশাসন। আর তাই ১ জুন পর্যন্ত লকডাউনের মেয়াদ বৃদ্ধি করেছে নীতীশ সরকার (Bihar Lockdown)। একটি টুইট করে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar) জানিয়েছেন, গোটা রাজ্যেই লকডাউনের ইতিবাচক প্রভাব পড়েছে। সংক্রমণ অনেকটাই কমেছে এ রাজ্যে। ফলে আরও এক সপ্তাহ লকডাউন জারি রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। লকডাউন চলবে ১ জুন পর্যন্ত। লকডাউনের (Lockdown) মেয়াদ বৃদ্ধি করেছে রাজস্থান সরকারও। আরও ১৫ দিনের জন্য লকডাউন জারি হয়েছে এই রাজ্যে। রবিবার ক্যাবিনেট বৈঠকের সিদ্ধান্তের পর এমনটাই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট (Asokh Gehlot)। রাজস্থানে লকডাউন (Rajasthan Lockdown) চলবে আগামী ৮ জুন পর্যন্ত। এদিকে, লকডাউনের সময়সীমা বৃদ্ধি করেছে হরিয়ানা সরকারও (Haryana Lockdown)। আগে জারি করা লকডাউনের বিধিনিষেধ শেষ হয়েছে রবিবারই। সংক্রমণের গ্রাফ আরও নিম্নমুখী করতে বিধিনিষেধ বাড়ানো হয়েছে আরও এক সপ্তাহের জন্য। আরও এক সপ্তাহের জন্য লকডাউন বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল। রবিবার এই ঘোষণা করে মুখ্যমন্ত্রী সুখবরও শোনান। তিনি বলেন, 'সংক্রমণ নিম্নমুখী হলে ৩১ মের পর থেকে শুরু হবে আনলক পর্ব।'
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3bUnB0S
Previous article
Next article

Leave Comments
Post a Comment