Bangla News: বেঙ্গলি খবর
Breaking News In Bengali
Latest News in Bengali
সর্বশেষ সংবাদ | Eisamay
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3ysNZJ2
কোন পথে গাড়ির তেল খরচ কম হবে? নতুন ফিচারে জানাবে Google Maps https://ift.tt/3fDHnPl
এই সময় ডিজিটাল ডেস্ক: চলতি সপ্তাহে মার্কিন মুলুকে শুরু হয়েছে Google-এর বার্ষিক ডেভেলপার কনফারেন্স I/O 2021। এই ইভেন্ট থেকেই কোম্পানির নতুন Android ভার্সনের পর্দা উন্মোচিত হয়েছে। সেই সঙ্গেই আবার কোম্পানির একাধিক গুরুত্বপূর্ণ প্রডাক্টে নতুন ফিচারের ঘোষণা করেছে Google। সেই তালিকায় রয়েছে Google Maps-ও। কোম্পানির নেভিগেশন সার্ভিসে যোগ হয়েছে একগুচ্ছ নতুন আকর্ষণীয় ফিচার। বিস্তারিত স্ট্রিট ম্যাপ - এবার থেকে স্ট্রিট ম্যাপে আরও বেশি তথ্য দেখা যাবে Google Maps-এ। গত বছর অগাস্টে কয়েকটি নির্বাচিত জায়গায় এই ফিচার লঞ্চ হয়েছিল। আপাতত বিশ্বব্যাপী 50 শহরে এই ফিচার চালু হবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে রাউট প্ল্যান করার সময় ক্রস ওয়াক অথবা সাইড ওয়াক থাকলে তা দেখিয়ে দেবে। এর ফলে কোনও জায়গায় হেঁটে যাওয়ার আগে প্ল্যান করতে সুবিধা হবে। এছাড়াও যাঁরা হুইলচেয়ারে যাতায়াত করেন, তাদেরও সাহায্য করবে এই ফিচার। আরও পড়ুন: লাইভ ভিউ - নতুন কোনও জায়গায় গেলে লাইভ ভিউ ব্যবহার করে, সেই জায়গাকে নতুন ভাবে চেনা সম্ভব হবে। অগমেন্টেড রিয়্যালিটি ব্যবহার করে লাইভ ভিউয়ের মাধ্যমে নেভিগেশন সহজ হবে। এই লাইভ ভিউয়ের মাধ্যমেই নিকটবর্তী দোকান ও রেস্তরাঁর তথ্য দেখে নেওয়া যাবে। সেখানে কেমন ভিড় থাকে, তা-ও দেখে নিতে পারবেন ইউজারেরা। যদিও এখনই ভারতে এই ফিচার ব্যবহার করা যাবে না। আরও পড়ুন: উন্নত নেভিগেশন - নতুন নেভিগেশনের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার সব থেকে সহজ উপায় জানাবে Google Maps। বিভিন্ন ফ্যাক্টরকে পর্যালোচনা করে, যে রাস্তায় গেলে গাড়িতে সব থেকে কম তেল খরচ হবে তাও জানিয়ে দেবে Google Maps। আরও পড়ুন: পার্সোনালাইজেশন - এবার আপনাকে আরও বেশি পার্সোনালাইজড তথ্য দেখাবে Google Maps। যেমন ধরুন সকালে আপনাকে শুধুই কফি শপ অথবা ব্রেকফাস্ট পাওয়া যায়, এমন দোকানের খবরই আপনাকে জানানো হবে। দিনের শেষে খুললে ডিনার করার জায়গার সুলুকসন্ধান করতে পারবেন ইউজারেরা।
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3ysNZJ2
Previous article
Next article

Leave Comments
Post a Comment