home
WB Election 2021: পুরসভার খাবারের প্যাকেটে কেন মুখ্যমন্ত্রীর ছবি? কমিশনে বিরোধীরা https://ift.tt/eA8V8J

রুমা পাল, কলকাতা: মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া পুরসভার খাবারের প্যাকেট ইস্যুতে এবার কমিশনের দ্বারস্থ বিরোধীরা। 'ডিম-ভাত দিয়ে ভোটারদের প্রলুব্ধ করা হচ্ছে।' এমনটাই অভিযোগ বাম, কংগ্রেস, আইএসএফ জোটের।

এর ফলে আদর্শ আচরণবিধি লঙ্ঘন হচ্ছে অভিযোগ তুলে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে জানিয়েছে তারা। অভিযোগ পেয়ে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর পুর ও নগর উন্নয়ন দফতরের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে।

সেই রিপোর্ট এলে তা কমিশনে পাঠানো হবে। বামেদের আরও অভিযোগ, পেট্রোল পাম্পে প্রধানমন্ত্রীর ছবি রয়েছে যা আদর্শ আচরণবিধি লঙ্ঘন করছে।

অন্যদিকে ভোটকর্মী ঐক্যমঞ্চ অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনেছে কমিশনে। তাদের হাতিয়ার অনুব্রত মণ্ডলের কেন্দ্রীয় বাহিনীকে পেটানো নিয়ে মন্তব্য।

এই অভিযোগ মুখ্য নির্বাচনী আধিকারিক এর দফতর কমিশনে পাঠিয়ে দিয়েছে। এ প্রসঙ্গে ভোটকর্মী ঐক্যমঞ্চের রাজ্য সম্পাদক স্বপন মণ্ডলের দাবি, অনুব্রত মণ্ডলকে ভোটের সময় গৃহবন্দি করতে হবে।

শুক্রবার সন্ধে শহরে পা রাখছেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে এবং বিশেষ পর্যবেক্ষক অজয় ভি নায়েক। ২৭ মার্চ প্রথম দফার নির্বাচনের অনেক আগেই তাঁরা রাজ্যে আসছেন।

খুব শীঘ্রই আরও দুজন বিশেষ পর্যবেক্ষক আসবেন। তারা হলেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক মৃণালকান্তি দাস এবং বিশেষ আয়-ব্যয় পর্যবেক্ষক বি মুরলী কুমার।

শনিবার বিশেষ পুলিশ পর্যবেক্ষক এবং বিশেষ পর্যবেক্ষকের সঙ্গে মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব এবং অন্যান্য আধিকারিকের সঙ্গে বৈঠক রয়েছে। কলকাতা সহ পার্শ্ববর্তী জেলার হাল-হকিকত জানার পরই এই দুই বিশেষ পর্যবেক্ষক জেলা সফরে যাবেন।

আরও পড়ুন:

<a href="https://ift.tt/3bfysme Election 2021:রাজ্যে কার্যকর আজ থেকেই, কী এই আদর্শ নির্বাচন আচরণবিধি?

from home https://ift.tt/3uR9ykJ
from home https://ift.tt/3uR9ykJ
Previous article
Next article

Leave Comments
Post a Comment