Narendra Modi Rally in Kolkata Live: আর কিছুক্ষণের মধ্যেই মেগা ব্রিগেড মঞ্চে মোদী https://ift.tt/3ek7jAm - MAS News bengali

Narendra Modi Rally in Kolkata Live: আর কিছুক্ষণের মধ্যেই মেগা ব্রিগেড মঞ্চে মোদী https://ift.tt/3ek7jAm

এই সময় ডিজিটাল ডেস্ক: ২১-এর নির্বাচনের আগে রবিবার ব্রিগেডে হাইভোল্টেজ জনসভা ( in Kolkata) । বাংলা দখলের লড়াইয়ের শুরুতেই ময়দানে নামছেন স্বয়ং নরেন্দ্র মোদী। মেগা ব্রিগেডে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। থাকতে পারে আরও নানা চমক। যা নিয়ে বঙ্গ BJP শিবিরে উত্তেজনা তুঙ্গে। ব্রিগেডে উপস্থিত থাকছেন বাঙালির 'মহাগুরু' মিঠুন চক্রবর্তী। তারকা খচিত সমাবেশে নজর বাংলার। > কলকাতায় নামলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দমদম বিমানবন্দরে নামল মোদীর বিমান। > ব্রিগেডে হাজির সদ্য তৃণমূল ছেড়ে BJP-তে যোগদানকারী প্রাক্তন সাংসদ দীনেশ ত্রিবেদী। > মঞ্চে উপস্থিত সাংসদ দিলীপ ঘোষ, অর্জুন সিং। > ধুতি-পাঞ্জাবিতে ব্রিগেড মঞ্চে মিঠুন চক্রবর্তী। তাঁকে স্বাগত জানালেন কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস পর্যবেক্ষক। > মোদীর হেলিপ্যাড গ্রাউডে তদারকিতে পৌঁছলেন কলকাতা পুলিশ কমিশনার। > হেলিপ্যাড গ্রাউন্ডের বাইরে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা। হেলিপ্যাড গ্রাউন্ডের বাইরে শেফার্ড ডগ, কলকাতা পুলিশের স্পেশাল কমান্ডো মোতায়েন রয়েছে। আছে মাউন্টেন্ট পুলিশ। > জল্পনা শোনা গিয়েছিল নরেন্দ্র মোদীর ব্রিগেডে হাজির থাকতে পারেন সৌরভ গঙ্গোপাধ্য়ায়, অক্ষয় কুমার। কৈলাস বিজয়বর্গীয় সে জল্পনা উড়িয়ে জানিয়ে দিয়েছেন, এদিন তাঁরা থাকছেন না। > বাসেই ডায়মন্ড হারবার ও কাকদ্বীপ মহকুমা এলাকা থেকে কলকাতার পথে রওনা দিয়েছেন BJP কর্মী-সমর্থকরা। তবে অভিযোগ, ডায়মন্ড হারবার, ফলতা, কুলপি, রায়দিঘি, মন্দিরবাজার, কাকদ্বীপ থেকে বাস পেতে কাঠখড় পোয়াতে হয়েছে তাদের। নোনাপুকুর ট্রাম ডিপোর কাছে ব্রিগেডগামী বাস আটকানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে। > ব্রিগেড সমাবেশের আগে গুলিবিদ্ধ হরিণঘাটার BJP বুথ সভাপতি। কল্যাণী JNM হাসপাতালে চিকিৎসাধীন তিনি।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/2MS7sQc
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads