Bangla News: বেঙ্গলি খবর
Breaking News In Bengali
Latest News in Bengali
সর্বশেষ সংবাদ | Eisamay
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3cWhRDD
India vs England 1st ODI Live: টসে জিতে বোলিং ইংল্যান্ডের https://ift.tt/31b2SQO
এই সময় ডিজিটাল ডেস্ক: টেস্ট এবং টি-২০ সিরিজে ইংল্যান্ডের বিরুদ্ধে জয় পেয়েছে ভারত। আজ থেকে শুরু হতে চলেছে দ্বি-পাক্ষিক একদিনের সিরিজ। সাদা বলের এই সিরিজেও জেতার ব্যাপারে আশাবাদী ভারতীয় টিম ম্যানেজমেন্ট। এদিন একদিনের ক্রিকেটে অভিষেক হল প্রসিধ কৃষ্ণা এবং ক্রুণাল পান্ডিয়ার। প্রথম একদিনের ম্যাচের LIVE আপডেট আসছে কিছুক্ষণের মধ্যেই। > ভারতের স্কোর ১০/০ > মেডেন ওভার স্যাম কারনের > ধাওয়ানের ব্যাট থেকে একটি দারুণ ৪ > ভারতের স্কোর ৫/০ > খাতা কুললেন শিখর ধাওয়ান > রোহিত শর্মা ব্যাটিং করছেন ৪ রানে > ২ ওভার শেষে ভারতের রান ৪ > প্রথম ওভার শেষে ভারতের রান ১ > ভারতের হয়ে অভিষেক ক্রুণাল পান্ডিয়া এবং প্রসিধ কৃষ্ণার > টসে জিতে বোলিং নিলেন ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মরগ্যান উল্লেখ্য, সিরিজ শুরুর আগে বেশকিছু মাইলফলকের সামনে দাঁড়িয়ে বিরাট কোহলি। সম্প্রতি বেশ ভালো ফর্মে রয়েছেন ভারত অধিনায়ক। এই ফর্মে ব্যাটিং করতে থাকলে এই মাইলফলকগুলি যে স্পর্শ করে ফেলবেন বিরাট সেটা বলা বাহুল্য। একটি শতরান করলেই সচিন তেন্ডুলকরকে পিছনে ফেলবেন বিরাট কোহলি। একদিনের ক্রিকেটে দেশের মাটিতে সব থেকে বেশি শতরানের নিরিখে সচিনকে টপকে যাবেন বর্তমান ভারত অধিনায়ক। উল্লেখ্য, একদিনের ক্রিকেটে কোহলির ব্যাট থেকে শেষ শতরান এসেছিল ইডেন গার্ডেনসে ২০১৯ সালে বাংলাদেশের বিরুদ্ধে। শতরান করলে একইসঙ্গে আরও একটি মাইলফলকও স্পর্শ করবেন বিরাট কোহলি। একদিনের ক্রিকেটে অধিনায়ক হিসেবে সবথেকে বেশি শতরানের রেকর্ড যৌথভাবে রয়েছে বিরাট কোহলি এবং রিকি পন্টিং(২২)-এর। ইংল্যান্ডের বিরুদ্ধে ব্যাটে শতরান এলে পন্টিংকে পিছনে ফেলবেন বিরাট কোহলি।
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3cWhRDD
Previous article
Next article

Leave Comments
Post a Comment