Bangla News: বেঙ্গলি খবর
Breaking News In Bengali
Latest News in Bengali
সর্বশেষ সংবাদ | Eisamay
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/2PIUlSz
লর্ডস থেকে সরে যেতে পারে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল https://ift.tt/3v02JNC
এই সময় ডিজিটাল ডেস্ক: প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের ভেন্যু নিয়ে আচমকাই ধোঁয়াশা তৈরি হয়েছে। ইংল্যান্ডকে হারিয়ে শনিবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালের টিকিট পেয়ে গিয়েছে ভারত। আগামী ১৮ জুন ক্রিকেটের মক্কা লর্ডসে প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হওয়ার কথা ভারত এবং নিউজিল্যান্ডের। কিন্তু জুনে লর্ডসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের এই টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল হওয়া নিয়েই অনিশ্চিয়তা দেখা দিয়েছে। কারণ, ব্রিটেন এখনও করোনা মুক্ত নয়। বরং করোনা সংক্রমণ বাড়ছে সে দেশে। এই অবস্থায় লর্ডসেই ফাইনাল হবে, এই সিদ্ধান্ত নিতে পারছে না আইসিসি। ICC-র এক সূত্র জানিয়েছে, 'লর্ডসের নাম এখনই সরকারি ভাবে ঘোষণা করা হচ্ছে না। অন্য জায়গাতেও হতে পারে। আমরা ইসিবির সঙ্গে কথা বলছি। আমাদের মেডিক্যাল টিম সব দেখেশুনে জানানোর পর আইসিসি জানাতে পারবে, কোথায় হবে ফাইনাল।' অন্যদিকে, ৯ এপ্রিল শুরু হতে পারে আইপিএল। ফাইনাল ৩০ মে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রস্তুতির জন্যই হাতে সময় রাখতে চায় ভারতীয় ক্রিকেট বোর্ড। দিল্লি সহ ছ'টি ভেন্যুতে আইপিএল করার ভাবনা রয়েছে।
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/2PIUlSz
Previous article
Next article

Leave Comments
Post a Comment