তৃণমূলে ফের তারকা যোগ, জল্পনায় তৃণা https://ift.tt/3uVBHqJ - MAS News bengali

তৃণমূলে ফের তারকা যোগ, জল্পনায় তৃণা https://ift.tt/3uVBHqJ

টলিপাড়ার নতুন জল্পনা অভিনেত্রী তৃণা সাহাকে ঘিরে। তিনি মুখ্যমন্ত্রীর স্নেহ পেয়েছেন আগেই, তা নিয়ে সংশয় নেই। তৃণার সঙ্গে অভিনেতা নীল ভট্টাচার্যর বিয়ের অনুষ্ঠানে তাঁদের আশীর্বাদ দিতে পৌঁছেছিলেন মুখ্যমন্ত্রী স্বয়ং। তাই তৃণা যে সবুজ শিবিরের ঘনিষ্ঠ, তা বলা যায়। তবে জল্পনা হল, বিধানসভা নির্বাচনের মরসুমে তৃণা-নীলের ঘরে প্রত্যক্ষ রাজনীতিতে আসার প্রস্তাব পৌঁছেছে। সত্যিই কি এমন ঘটেছে? তাঁরা কি প্রস্তাব গ্রহণ করবেন? এ ব্যাপারে জানার জন্য তৃণাকে যোগাযোগ করার চেষ্টা করা হলেও, কোনও প্রতিক্রিয়া মেলেনি। মজার ব্যাপার হল, 'খড়কুটো' ধারাবাহিকে এই মুহূর্তে তৃণার নায়ক কৌশিক রায়। তিনি সম্প্রতি বিজেপিতে যোগ দিয়েছেন। অর্থাৎ 'সৌজন্য' গেরুয়া শিবিরের অনুরাগী। এদিকে গুনগুন (তৃণা যে চরিত্র করেন তার নাম এটি) সবুজ শিবিরের দিকে ঝুঁকে রয়েছেন। বৃহস্পতিবার গায়িকা অদিতি মুন্সী যোগ দেন সবুজ শিবিরে। তাঁর পরিবারের সকলেই তৃণমূল কংগ্রেস ঘনিষ্ঠ। এ দিন টলিপাড়ার দশজন নামী মুখের কাছে প্রত্যক্ষ রাজনীতিতে যোগ দেওয়ার প্রস্তাব গিয়েছে। তাঁদের অনেকে প্রস্তাব ফিরিয়েছেন। কেউ এ যাত্রায় 'হ্যাঁ' না করলেও, ভবিষ্যতে ভেবে দেখবেন, এমন আশ্বাস দিয়েছেন। শেষ পর্যন্ত টলিপাড়া থেকে কে কে টিকিট পাবেন, এখন তা দেখার জন্য অপেক্ষারত সকলে। এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3c6pAhZ
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads