Bangla News: বেঙ্গলি খবর
Breaking News In Bengali
Latest News in Bengali
সর্বশেষ সংবাদ | Eisamay
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/2OQGMQG
ফের উদ্বেগ বাড়াচ্ছে করোনা, দেশে একদিনে আক্রান্ত ২৬ হাজার পার https://ift.tt/3s0c85K
এই সময় ডিজিটাল ডেস্ক: করোনা টিকাকরণের মধ্যেই ফের দেশে উদ্বেগ বাড়াচ্ছে (Coronavirus)। লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় (Covid 19) আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ২৯১ জন। একদিনে ভাইরাসে মৃত্যু হয়েছে ১১৮ জনের। এই মুহূর্তে দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা ২ লক্ষ ১৯ হাজার ২৬২ জন। ভাইরাসকে হারিয়ে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৭ হাজার ৪৫৫ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে এই পরিসংখ্যান জানানো হয়েছে। অন্যদিকে, ২ কোটি ৯৯ লাখ ৮ হাজার ৩৮ ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। টিকাকরণ সত্ত্বেও যেভাবে দিন দিন করোনার প্রকোপ বাড়ছে, তাতে নতুন করে উদ্বেগ বাড়ছে। দেশে মহারাষ্ট্রে সবচেয়ে বিপজ্জনক করোনা পরিস্থিতি। পুনে, পঞ্জাবেও বাড়ছে সংক্রমণ। নাগপুরে রবিবার থেকে পূর্ণ লকডাউন জারি করা হয়েছে। আগামী ২১ মার্চ পর্যন্ত লকডাউন চলবে সেখানে। কোনও কোনও এলাকায় নাইট কার্ফুও জারি করা হয়েছে। উল্লেখ্য, চলতি বছরের শুরুতে দেশে করোনা সংক্রমণ কিছুটা কমে। কিন্তু, ব্রিটেনের নয়া স্ট্রেন ফের চিন্তায় ফেলে। গত কয়েকদিন ধরে ফের দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে। শুধু মহারাষ্ট্র নয়, করোনা বাড়ছে এই রাজ্যেও। স্বাস্থ্য দফতরের জনস্বাস্থ্য শাখার অফিসাররা তাৎপর্য ব্যাখ্যা করে জানাচ্ছেন, মার্চ-এপ্রিল থেকে বাড়তে বাড়তে বাংলায় সবচেয়ে বেশি দৈনিক কোভিড আক্রান্ত দেখা গিয়েছিল গত ২২ অক্টোবর, মহাষষ্ঠীর দিন (৪১৫৭)। তার পর থেকে লাগাতার কমতেই থেকেছে করোনা। জানুয়ারিতে সংখ্যাটা ৪০০-র কম হয়ে যায় এবং সর্বনিম্ন আক্রান্তের খোঁজ মেলে ৮ ফেব্রুয়ারি (১১৯)। তার পর করোনা আর কমেনি। বরং ফের দৈনিক আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করে। সারা বাংলায় সেই বৃদ্ধিতে দেখা যাচ্ছে, করোনা-পর্বের গোড়ার দিকের মতোই এ বারও কলকাতা ও হাওড়ায় সবচেয়ে দ্রুত বাড়ছে দৈনিক আক্রান্ত ও অ্যাক্টিভ কেসের সংখ্যা। উত্তর ২৪ পরগনাতেও করোনা বাড়ছে। টাটকা ভিডিয়ো খবর পেতে সাবস্ক্রাইব করুন এই সময় ডিজিটালের পেজে। সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন।
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/2OQGMQG
Previous article
Next article

Leave Comments
Post a Comment