রেকর্ড গরমের শুধুমাত্র ট্রেলার দেখাচ্ছে মার্চ https://ift.tt/3r9M9aV - MAS News bengali

রেকর্ড গরমের শুধুমাত্র ট্রেলার দেখাচ্ছে মার্চ https://ift.tt/3r9M9aV

এই সময় ডিজিটাল ডেস্ক: ভোটমুখী বঙ্গে রাজনৈতিক উত্তাপের সঙ্গে পাল্লা দিচ্ছে আবহাওয়াও। মার্চের শুরু থেকেই ভ্যাপসা গরমের সাক্ষী থেকেছে কলকাতা। আবহাওয়াবিদরা জানিয়েছেন, চলতি বছরে মার্চ হল দ্বিতীয় উষ্ণতম মাস। অর্থাৎ এই গরমের দাপট শুধুমাত্র ট্রেলার। আসল ছবি এখনও বাকি। তাই তাপমাত্রার পারদ চড়লেও, এখনও রাজ্যে তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি তৈরিই হয়নি বলেই জানিয়েছে হাওয়া অফিস ()। যদিও এখন বাতাসে আপেক্ষিক আর্দ্রতার আধিক্য বেশি থাকায়, শুষ্ক গরমে নাজেহাল হয়ে পড়ছে বাংলার মানুষ। আবহাওয়াবিদরা আগেই জানিয়েছিলেন, এবছর রেকর্ড উষ্ণতা বৃদ্ধি হতে পারে বাংলায়। আগামী তিনমাসে তা হারে হারে টের পাবে বঙ্গবাসী। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ২৫.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮৮ শতাংশ। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, বাতাসে অতিরিক্ত বাষ্প ঢুকে পড়ার জেরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস থাকা সত্ত্বেও ৪১ ডিগ্রির মতো অনুভূত হবে। আপাতত সপ্তাহখানেক এমন অবস্থাই চলবে কলকাতায়। বছরের এই তৃতীয় মাসেই গলদঘর্ম অবস্থা নিয়ে উদ্বিগ্ন পরিবেশবিদরাও। উত্তর-পশ্চিম দিক থেকে আসা জলীয় বাষ্পহীন শুকনো হাওয়ায় জেরেই দক্ষিণবঙ্গে এই রকম ভ্যাপসা গরমের অভিজ্ঞতা হচ্ছে বলে তাদের ধারনা। বিশেষজ্ঞদের একাংশের আশঙ্কা দ্রুত বৃষ্টি এসে কিছুটা স্বস্তি না দিলে বাংলার কপালে দুর্গতি রয়েছে। দিনের পর দিন এই অবস্থা বজায় থাকলে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ 'হিট আইল্যান্ড' হয়ে উঠবে বলেও মনে করা হচ্ছে। যদিও এই মুহূর্তে বঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনাই নেই বলে জানিয়েছে হাওয়া অফিস। টাটকা ভিডিয়ো খবর পেতে সাবস্ক্রাইব করুন এই সময় ডিজিটালের পেজে। সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3tQek0v
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads