মাদক কাণ্ডে নিউটাউন থেকে গ্রেফতার আরও ১ https://ift.tt/3kQqKSC - MAS News bengali

মাদক কাণ্ডে নিউটাউন থেকে গ্রেফতার আরও ১ https://ift.tt/3kQqKSC

এই সময় ডিজিটাল ডেস্ক: পামেলা কাণ্ডে গ্রেফতার আরও ১। ধৃতের নাম আরিয়ান দেব (৪২)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিউ টাউন এলাকা থেকে গ্রেফতার করা হয় আরিয়ানকে। অভিযোগ, মাদক পাচারের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন ওই ব্যক্তি। তবে তিনি রাজনীতির সঙ্গে যুক্ত নয়, দাবি গোয়েন্দাদের। রবিবার আদালতে পেশ করা হবে অভিযুক্তকে। লালবাজার সূত্রে খবর, ধৃতের বাড়ি নিউ আলিপুর থানা এলাকায় সোমনাথ লাহিড়ী লেনে। তার বিরুদ্ধে NDPS আইনের ২৭এ ধারায় মামলা রুজু করা হয়েছে। মাদক চক্রে টাকা বিনিয়োগ এবং মূল চক্রীদের মদত দেওয়ার অভিযোগেই সাধারণত ওই ধারায় মামলা রুজু করে পুলিশ। শনিবারই সংশোধনাগারের মধ্যে প্রাণনাশের আশঙ্কা প্রকাশ করেছিলেন নিউ আলিপুর মাদক কাণ্ডে ধৃত নেত্রী পামেলা গোস্বামী। নিরাপত্তা চেয়ে আলিপুর আদালতের দ্বারস্থ হয়েছিলেন তাঁর বাবা। শুক্রবারই জেলে পামেলার সঙ্গে দেখা করেন তিনি। সেখানেই তাঁর কাছে প্রাণনাশের আশঙ্কা প্রকাশ করেন পামেলা। আইনজীবী মারফত শনিবার বিশেষ আদালতে আবেদন জানানো হয়। জানা গিয়েছে, হয় সংশোধনাগার বদলানো হোক, না হলে দেওয়া হোক বিশেষ নিরাপত্তা এমনই আবেদন জানানো হয়েছে। উল্লেখ্য, ক্রমশ জট খুলছে পামেলা কাণ্ডের। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে নেতা রাকেশ সিংকে । পূর্ব বর্ধমানের গলসি থেকে তাঁকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। মাদক পাচারের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল BJP নেত্রী পামেলা গোস্বামীকে। তাঁর সঙ্গে গ্রেফতার করা হয়, BJP নেতা প্রবীর কুমার দেকেও। চলতি মাসেই ঘটনায় জড়িত থাকার অপরাধে গ্রেফতার করা হয়েছিল সুরজ কুমার শাহকে। জানা গিয়েছে, ওয়াটগঞ্জ থানা এলাকার আদি গঙ্গা ক্যানালের সামনের বস্তিতে থাকত সুরজ।গোয়েন্দারা জানিয়েছেন, নেতা রাকেশ সিং ধৃতকে ঘটনার দিন স্কুটি নিয়ে অপেক্ষা করতে বলেছিলেন। কথা মতো কাজ করেছিল সে। পুলিশের দাবি, তার সাহায্যে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অমৃত সিং। উল্লেখ্য, এই অমৃত সিংকে প্রথম দিন থেকেই খুঁজছে তদন্তকারী দল। পুলিশের অনুমান, অভিযুক্ত অমৃতই রাকেশ সিং ও পামেলা গোস্বামীর মধ্যে সংযোগ স্থাপন করত। বলা বাহুল্য, এই কেসের চর্চিত 'মিসিং লিঙ্ক' সে। গোয়েন্দাদের দাবি, পলাতক ওই ব্যক্তিকে পাকড়াও করতে পারলে এই কেসের অনেক তথ্য জানা যাবে। নিউ আলিপুর থানার হাতে পামেলার গ্রেফতারির আগে ও পরে 'মিসিং লিঙ্ক' রাকেশের বাড়িতে গিয়েছিলেন বলে প্রাথমিক ভাবে তদন্তকারীরা জানতে পেরেছেন। অবশ্য তদন্তের জাল আরও গভীরে যেতেই সেই ব্যক্তি গায়েব হয়ে যায়। এদিন স্কুটারটিও বাজেয়াপ্ত করা হয়েছে। উল্লেখ্য, পামেলাকে দ্বিতীয় দফায় আলিপুর আদালতে হাজির করার সময় সংবাদমাধ্যমের সামনে ফের রাকেশ ও নিউ আলিপুর থানার এক অফিসারের নাম করে অভিযোগ করেছিলেন তিনি। পুলিশ কর্মীর বিরুদ্ধেও তদন্ত শুরু করেছে লালবাজার। এদিকে রাকেশ সিং অভিযোগের তির ছুঁড়েছিলেন পুলিশের বিরুদ্ধেই। সে সময় আরও এক জনের নামও করেন পামেলা। তাঁর দাবি ছিল, আসন্ন বিধানসভা নির্বাচনে টিকিট পাওয়ার জন্য ওই ব্যক্তিই বিজেপির এক শীর্ষ নেতার কাছে তাঁকে পৌঁছে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। টাটকা ভিডিয়ো খবর পেতে সাবস্ক্রাইব করুন এই সময় ডিজিটালের পেজে। সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3qnTZNY
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads