Cattle Smuggling Probe: বিনয় মিশ্রর বিরুদ্ধে 'ওপেন ওয়ারেন্ট' সিবিআই আদালতের, শুরু রেড কর্নার নোটিস জারির প্রক্রিয়া https://ift.tt/eA8V8J - MAS News bengali

Cattle Smuggling Probe: বিনয় মিশ্রর বিরুদ্ধে 'ওপেন ওয়ারেন্ট' সিবিআই আদালতের, শুরু রেড কর্নার নোটিস জারির প্রক্রিয়া https://ift.tt/eA8V8J

প্রকাশ সিন্হা, কলকাতা:  গরু পাচারকাণ্ডে ফেরার যুব তৃণমূল নেতা বিনয় মিশ্রর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারির প্রক্রিয়া শুরু করল সিবিআই।

সেই লক্ষ্যে আসানসোলের বিশেষ সিবিআই আদালতে বিনয়ের নামে সিবিআই ওপেন ওয়ারেন্ট জারি করল।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, সেই ওপেন ওয়ারেন্ট গ্রহণ করেছে আসানসোলের বিশেষ সিবিআই আদালত।   এর আগে একাধিকবার তলব করা হলেও সিবিআই দফতরে হাজির হননি বিনয়।

দীর্ঘদিন ধরেই  গরু-কয়লা পাচারের টাকা লেনদেনে অভিযুক্ত রাজ্য যুব তৃণমূলের সাধারণ সম্পাদক বিনয় মিশ্রকে হন্যে হয়ে খুঁজছে সিবিআই।

আরও পড়ুন:

<a href="https://ift.tt/2MUaZxC Smuggling Case: বিনয় মিশ্রকে সাপ্লিমেন্টারি চার্জশিট সিবিআইয়ের, দ্রতই রেড কর্নারও?

বারবার হাজিরা এড়ানোয় দু’জনকেই পলাতক ঘোষণা করেছে আদালত।

রাজ্য যুব তৃণমূলের সম্পাদক ও ব্যবসায়ী বিনয় মিশ্রর বিরুদ্ধে অভিযোগ, কয়লা ও গরু পাচারের টাকা তাঁর মাধ্যমেই বিভিন্ন হাত ঘুরে পৌঁছত বিদেশের ব্যাঙ্কে।

বিনয় মিশ্রকে ইতিমধ্যে ৩ বার নোটিস পাঠিয়েছে সিবিআই। ২ বার উত্তর দিয়ে, হাজিরার জন্য সময় চাইলেও, পরবর্তীতে আর তাঁর কোনও খোঁজ নেই।

গত ১৮ ফেব্রুয়ারি, রাসবিহারী অ্যাভিনিউয়ে বিনয়ের বাড়িতে নোটিস দেওয়া হয়, আগামী ২২ মার্চ তাঁকে আসানসোলের বিশেষ সিবিআই আদালতে আত্মসমর্পণ করতে হবে।

যদি তা না করেন, তাহলে বিনয় মিশ্রর সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করবে সিবিআই।

আরও পড়ুন:

<a href="https://ift.tt/3uYxpir Smuggling Scam: বিনয় মিশ্রকে ফেরার ঘোষণা করল আদালত, বাড়ির সামনে সিবিআইয়ের নোটিশ

কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রের দাবি, গতবছর নভেম্বরে কয়লাকাণ্ডে আয়কর দফতরের তল্লাশি অভিযান শুরু হতেই কলকাতা ছাড়েন বিনয়।

সিবিআই সূত্রে দাবি, বিনয় বর্তমানে দুবাইয়ে আত্মগোপন করেছেন। অভিযোগ, তাঁর কাছে অন্য দেশের পাসপোর্ট আছে। যার সাহায্যে বিভিন্ন দেশে যাতায়াত করছেন।

এই পরিস্থিতিতে বিনয়ের বিরুদ্ধে রেড কর্ণার নোটিস জারির সিদ্ধান্ত নেয় সিবিআই। সেই মতো আইনি পরামর্শও নেওয়া হয়।

from home https://ift.tt/3biis2T
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads