Bangla News: বেঙ্গলি খবর
Breaking News In Bengali
Latest News in Bengali
সর্বশেষ সংবাদ | Eisamay
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/38h96Cr
ব্রিগেডে থাকবেন 'মহাগুরু'? উত্তর দিলেন BJP নেতা https://ift.tt/2Ow6klC
এই সময় ডিজিটাল ডেস্ক: ব্রিগেড ময়দানে মোদীর হাত ধরেই BJP-র পতাকা হাতে তুলে নিতে পারেন 'মহাগুরু' মিঠুন, গত ২৪ ঘণ্টা এই জল্পনায় তোলপাড় গোটা বাংলা। এবার মিঠুন চক্রবর্তীর BJP-তে যোগদান নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন রাজ্য BJP-র কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয়। তিনি জানান, ' ব্রিগেড সভার আসল সেলিব্রিটি প্রধানমন্ত্রী এবং উপস্থিত জনতা। আমরা সকলকেই এই সভার জন্য আমন্ত্রণ জানাচ্ছি, সঙ্গে মিঠুন চক্রবর্তীকেও'। তাঁর এই বক্তব্যের পর আরও বাড়ল জল্পনা। জল্পনার শুরু বসন্তপঞ্চমীর সকাল থেকে। বঙ্গোপসাগরের রাজনীতির ঢেউ ঝড় তোলে আরবসাগরেও। ১৬ ফেব্রুয়ারি সরস্বতী পুজোর সকালে মিঠুন চক্রবর্তীর মুম্বইয়ের বাড়িতে যান RSS প্রধান মোহন ভাগবত। দীর্ঘক্ষণ কথা হয় দুজনের মধ্যে। যদিও সেদিন সৌজন্য সাক্ষাত ও আধাত্মিকতার প্রসঙ্গের বাইরে অন্য কিছু নিয়ে আলোচনা হয়েছে কিনা তা বলেননি মহাগুরু। মিঠুন বলেছিলেন, এর মধ্যে কোনও রাজনীতি নেই। তবে মোদীর মেগা ব্রিগেডকে কেন্দ্র করে রাজনীতির মাঠে সুস্পষ্টভাবে ভেসে উঠেছে মিঠুন চক্রবর্তীর নাম। গেরুয়া শিবিরের অন্দরমহল বলছে, রবিবারের সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেই থাকবেন বাঙালির প্রথম সুপারস্টার। তাঁর জন্য পদ্মশিবিরে তৈরি হয়েছে বিশেষ অনুষ্ঠান সূচি। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছে, বাংলার ভোট ময়দানের সাম্প্রতিক ইতিহাস এই সব কিছুকেই যোগদানের ইঙ্গিত বলেই সুস্পষ্ট করছে। যদিও এখনও পর্যন্ত এই জল্পনায় শিলমোহর দিচ্ছিল না কোনও BJP নেতা। এই অভিনেতা আদৌ BJP-তে যোগ দিতে চলেছেন কিনা তা নিয়ে মুখে কুলুর এঁটেছিল রাজ্য গেরুয়া শিবির। এরই মধ্যে কৈলাশ বিজয়বর্গীয়র এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। রাজনৈতিক মহলের একাংশের বক্তব্য, দলে স্বাগত জানিয়ে জল্পনার উপর প্রচ্ছন্ন সম্মতিই দিয়েছেন কৈলাশ। অন্যদিকে, অপর একটি মহলের কথায়, প্রধানমন্ত্রী এবং জনতাকে তারকা বলেছেন এই নেতা। সেক্ষেত্রে আদৌ কি ব্রিগেডে আসবেন ! রাজনৈতিক মহলের একাংশের মতে, প্রসেনজিৎ থেকে সৌরভ, মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর জন্য যে তারকা মুখ খুঁজছিল গেরুয়া শিবির সেই অনুসন্ধান বোধহয় এবার শেষ হল। তাই এযাবৎকালের দলে যোগদানের সমস্ত নজির ভেঙে স্বয়ং নরেন্দ্র মোদীর হাত ধরেই পদ্মাভিষেক হতে চলেছে প্রাক্তন তৃণমূল সাংসদ ও মহাতারকা মিঠুন চক্রবর্তীর। ভোট বাজারের সমস্ত জল্পনা ইঙ্গিত করছে শুধু একটি দিকেই। সেই সম্ভাবনা কতটা সত্যি তার উত্তর দেবে রবিবারের মেগা ব্রিগেড। মঞ্চে মহাগুরু মিঠুন চক্রবর্তীর উপস্থিতি পাল্টে দিতে পারে বঙ্গ ময়দানের অনেক ভোট সমীকরণ। কিন্তু কৈলাশ বিজয়বর্গীয়র এই মন্তব্যে মিঠুন চক্রবর্তীর BJP-তে যোগদান নিয়ে কোনও নির্দিষ্ট উত্তর পাওয়া যায়নি। কিন্তু যোগদানের জল্পনা আরও বেড়েছে। টাটকা ভিডিয়ো খবর পেতে সাবস্ক্রাইব করুন এই সময় ডিজিটালের পেজে। সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন।
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/38h96Cr
Previous article
Next article

Leave Comments
Post a Comment