home
Weather Update Today: ঘূর্ণাবর্তের জের, ঊর্ধ্বমুখী কলকাতার পারদ https://ift.tt/eA8V8J

কলকাতা: কলকাতায় তাপমাত্রার পারদ ফের বাড়ল। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি সেলসিয়াস বেশি।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বাংলাদেশ ও সংলগ্ন অঞ্চলের ওপরে অবস্থান করছে ঘূর্ণাবর্ত।

তার জেরে পূবালী হাওয়া জলীয় বাষ্প নিয়ে ঢুকছে। সেই কারণে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দু-এক জায়গায় বিক্ষিপ্ত হাল্কা বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের ।

গতকাল ২ ডিগ্রি নামে পারদ। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা হয় ১৭.১ ডিগ্রি সেলসিয়াস। যা ফেব্রুয়ারির এই সময়ে স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম।

গতকালই, আবহাওয়া দফতর পূর্বাভাসে জানিয়েছিল, এবছর আর শীত পড়ার কোনও সম্ভাবনা নেই। কলকাতা তো বটেই ধীরে ধীরে পারদ চড়বে জেলাগুলিতেও।

উত্তরবঙ্গের জেলাগুলিতে সেভাবে না হলেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা দ্রুত বাড়তে পারে।

from home https://ift.tt/3pD6JQ5
from home https://ift.tt/3pD6JQ5
Previous article
Next article

Leave Comments
Post a Comment