home
Kolkata Weather Update: ফের পারদ পতন, বিদায়বেলায় বঙ্গে শীতের আমেজ https://ift.tt/eA8V8J
<p style="text-align: justify;">কলকাতা: বিদায়বেলায় ফিরল শীতের আমেজ। একধাক্কায় ৪ ডিগ্রি নামল পারদ। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস। যা ফেব্রুয়ারির এই সময়ে স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন তাপমাত্রার ওঠা-নামা চলবে। তবে এই মরশুমে আর ফিরছে না শীত।</p> <p style="text-align: justify;">বাতাসে আর কনকনে ঠান্ডার পরশ নেই। মাফলার-টুপিতে মাথা মুড়ি দিয়ে আর পথ হাঁটছে না শহর। গরম পোশাক আবার ফিরে যেতে শুরু করেছে আলমারির তাকে। আবহাওয়া দফতর পূর্বাভাসে আগেই জানিয়েছিল, এবছর আর শীত পড়ার কোনও সম্ভাবনা নেই। কলকাতা তো বটেই ধীরে ধীরে পারদ চড়বে জেলাগুলিতেও। উত্তরবঙ্গের জেলাগুলিতে সেভাবে না হলেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা দ্রুত বাড়তে পারে। কিন্তু খামখেয়ালি আবহাওয়া। এরই মধ্যে ফের পারদ পতন। কিন্তু নতুন করে শীত পড়বে না বঙ্গে। যদিও দীর্ঘদিন এই অবস্থা স্থায়ী হবে না বলে জানিয়েছে হাওয়া অফিস।</p> <p style="text-align: justify;">গতকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। যা ফেব্রুয়ারির এই সময়ে স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। তার আগে শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি সেলসিয়াস বেশি। </p> <p style="text-align: justify;"> </p>
from home https://ift.tt/3dw1UG7
from home https://ift.tt/3dw1UG7
Previous article
Next article

Leave Comments
Post a Comment