'গুরুদেবের একতার মন্ত্র মনে রাখতে হবে', ফের রবি-শরণ মোদীর https://ift.tt/3k0cyWS - MAS News bengali

'গুরুদেবের একতার মন্ত্র মনে রাখতে হবে', ফের রবি-শরণ মোদীর https://ift.tt/3k0cyWS

এই সময় ডিজিটাল ডেস্ক: ভোটমুখী বাংলায় ফের কবিগুরুর চরণ ধরিতে মরিয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার ভার্চুয়াল মাধ্যমে বিশ্বভারতীর সমাবর্তনে যোগ দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের কথাই বললেন মোদী। এদিন প্রধানমন্ত্রী বলেন, 'সশরীরে আজ সমাবর্তনে থাকতে পারলে ভালো হত। দূর থেকেই বিশ্বভারতীর পবিত্র মাটিকে প্রণাম জানাচ্ছি। বিশ্বভারতী শুধুমাত্র একটা বিশ্ববিদ্যালয় নয়, এটা ভারতীয় সংস্কৃতির প্রাণকেন্দ্র। দেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান এটা।' এদিন মোদীর মুখে শোনা যায়, 'আলো আমার আলো ওগো আলো ভুবনধারা', 'বাংলার মাটি বাংলার জল', 'হে মোর চিত্ত পূণ্য'। নমো বলেন, 'বিশ্বভারতী হল দেশের গৌরব।' এদিন প্রধানমন্ত্রী আরও বলেছেন, 'গুরুদেবের অখণ্ড ভারতের মন্ত্র, একতার মন্ত্র মনে রাখতে হবে।' উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর মুখে বারবার ফিরে এসেছে বিশ্বকবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নাম। লকডাউন পর্বে মোদীর সাদা দাড়ি দেখে অনেকেই বলেছেন, তাঁকে নাকি রবীন্দ্রনাথ ঠাকুরের মতো দেখাচ্ছিল। অন্য়দিকে, ‘মন কি বাত’-এ খেলনা নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবনার কথাও তুলে ধরেছিলেন মোদী।কেন্দ্রের নয়া শিক্ষানীতিও রবীন্দ্র ভাবনায় অনুপ্রাণিত, একথা বলেছিলেন নমো। বারবার মোদীর রবি-স্মরণ দেখে বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে, তাহলে কি বাংলায় বিধানসভা ভোটকে পাখির চোখ করেই রবীন্দ্রনাথ ঠাকুরের শরণাপন্ন হয়েছেন মোদী। একুশের নির্বাচনের আগে মোদীর এহেন রবি-স্মরণ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মলের একাংশ। সবিস্তারে আসছে...


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3ukXEzl
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads