জীবনে 'আচ্ছে দিন' আনতে শুক্রবার যে কাজগুলি করতেই হবে! https://ift.tt/3doqloQ - MAS News bengali

জীবনে 'আচ্ছে দিন' আনতে শুক্রবার যে কাজগুলি করতেই হবে! https://ift.tt/3doqloQ

এই সময় অ্যাস্ট্রো ডেস্ক: জীবনে সুখ সমৃদ্ধি ধরে রাখতে কে না চায়? কিন্তু সবার জীবনে সৌভাগ্য ধরা দেয় না। জ্যোতিষশাস্ত্র অনুসারে জন্মছকে বিভিন্ন গ্রহ নক্ষত্রের অবস্থানের ফলে আমাদের জীবনে দুর্ভাগ্য নেমে আসতে পারে। তবে এই অবস্থার বদল সম্ভব। আমরা যদি এমন কাজ করি, যাতে আমাদের চারপাশে পজিটিভ বাতাবরণ তৈরি হয়, তাহলে দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করা সম্ভব। সোম থেকে রবি, সপ্তাহের এক একটি দিনের জন্য এক এক রক কাজের নির্দেশ রয়েছে জ্যোতিষশাস্ত্র। সেই কাজগুলি সব নিয়ম নীতি মেনে করলে সৌভাগ্যকে আকর্ষণ করা সম্ভব। দেখে নিন সুখ ও সমৃদ্ধির জন্য শুক্রবারে কী কী কাজ করা প্রয়োজন। * শুক্রবার ভোরে উঠে ভূবনেশ্বরী দেবীর মন্ত্র জপ করুন। এর ফলে কোনও ক্ষতিকর অসুখ আপনাকে ছুঁতে পারবে না। * আপনার কোনও গাড়ি, গয়না বা দামী রত্ন কেনার থাকলে শুক্রবার শুভ দিন। * চিকিত্‍সা করানোর থাকলে শুক্রবারই ডাক্তার দেখিয়ে নিতে পারেন। * সৌভাগ্যের জন্য শুক্রবার হালকা নীল বা সাদা রঙের পোশাক পরুন। * বাড়ি থেকে বেরনোর আগে অবশ্যই একটু দই খেয়ে বেরোবেন। এটা শুভ বলে বিবেচিত। * শুক্রবার সবুজ সবজি এবং চালের কোনও জিনিস না খেলেই ভালো। * শুক্রবার পরিবার এবং সঙ্গীর সঙ্গে একটু বেশি সময় কাটানোর চেষ্টা করুন। * শুক্রবার পরিবারের সঙ্গে কোনও সিনেমা দেখতে যেতে পারেন বা কোনও ম্যাচ দেখতে যেতে পারেন। * শুক্রবার কোনও দরিদ্রকে শস্য দান করলে শুভ ফল পাবেন। * এদিনের শুভ রং হল গোলাপী, সাদা এবং পার্পল। * এদিনের শুভ রত্ন হল হীরে এবং সাদা স্যাফায়ার। * প্রেমের জন্যও এই দিনটা খুব শুভ। সঙ্গীর সঙ্গে এদিন বেশি করে সময় কাটান। * শুক্রবার দিনটি লক্ষ্মীদেবীর সঙ্গে সম্পর্কযুক্ত। এদিন রান্নার কাজে লাগে এমন কোনও সামগ্রী কিনবেন না। পুজোর কোনও জিনিসও এদিন কেনা ঠিক নয়। * ঘর বা অফিস ডেস্ক সাজানোর সামগ্রী এদিন কিনতে পারেন। এছাড়া প্রসাধন দ্রব্য, জামা কাপড়, জুতো, বেল্ট, ওয়ালেট এদিন কিনতে পারেন। এই সময় ডিজিটালের লাইফস্টাইল সংক্রান্ত সব আপডেট এখন টেলিগ্রামে।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3blMGRc
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads