উপহারে নবদম্পতি পেলেন পেট্রল, রান্নার গ্যাস! https://ift.tt/3aDv5F8 - MAS News bengali

উপহারে নবদম্পতি পেলেন পেট্রল, রান্নার গ্যাস! https://ift.tt/3aDv5F8

এই সময় ডিজিটাল ডেস্ক: বিয়ের উপহার স্বরূপ নবদম্পতিকে দেওয়া হল পেট্রোল ও রান্নার গ্যাস। আজব এই কাণ্ড ঘটেছে তামিলনাড়ুতে। কার্তিক ও সারণ্যকে সারপ্রাইজ দিতে মহার্ঘ উপহার নিয়ে হাজির হয়েছেন বন্ধুরা। LPG সিলিন্ডার আর এক জার পেট্রোল নিয়ে বিয়ের আসরে যান তাঁরা। যা দেখে হতবাক আত্মীয় পরিজনেরা। সঙ্গে সঙ্গে ছবি তুলে ফেসবুকে পোস্ট করে ফেলেছেন অনেকে। আর মুহূর্তেই ভাইরাল হয়েছে সেই ছবি। মাত্র কয়েক দিনের মধ্যেই আকাশ ছুঁয়েছে রান্নার গ্যাস, পেট্রলের দাম। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই বিয়ের উপহার দেখে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে নেটিজেনদের মধ্যে। একাংশ যখন ছবি দেখে হেসে কুল কিনারা পাচ্ছে না, অন্যদিকে তখন দাম বৃদ্ধি নিয়ে সরকারকে দুষছে অধিকাংশ। তবে এখানেই শেষ নয়, চেন্নাইয়ের এই বিয়ের আসরে নবদম্পতিকে পরানো হয়েছে পেঁয়াজের মালাও। সব মিলিয়ে সোশ্যাল মিডিয়ায় এই বিয়েবাড়ি এখন হট টপিক। কার্তিক ও সারণ্যর বিয়ের ভাইরাল ভিডিও নিয়ে হইচই পড়ে গিয়েছে নেটদুনিয়ায়। এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। ।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3aE3hk3
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads