Bangla News: বেঙ্গলি খবর
Breaking News In Bengali
Latest News in Bengali
সর্বশেষ সংবাদ | Eisamay
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/36GogjY
আগামী ৭২ ঘণ্টায় বাড়তে পারে কলকাতার তাপমাত্রা https://ift.tt/2Myw6Fh
এই সময় ডিজিটাল ডেস্ক: তাপমাত্রার পারদ সামান্য বাড়লেও অটুট শীতের দাপট। কিন্তু, আগামী ৭২ ঘণ্টায় বাড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা, জানাচ্ছে আলিপুর দফতর। আবহাওয়াবিদদের কথায়, ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে পাকাপাকিভাবে বিদায় নিতে পারে শীত। তার আগে ধাপে ধাপে বাড়তে থাকবে তাপমাত্রা। তবে, আরও কয়েকদিন শীতসুখ উপভোগ করতে পারবেন সাধারণ মানুষ, জানাচ্ছেন তাঁরা। বুধবার শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৮ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার সামান্য বেড়েছে তাপমাত্রা পারদ। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। এদিন বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ ছিল সর্বাধিক ৯৭ শতাংশ। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও শীতের আমেজ অব্য়হত। বুধবার একাধিক জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতাও জারি করেছিল আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, এতদিন পর্যন্ত রাজ্যে কোনও বাধা ছাড়াও প্রবেশ করতে পারছিল উত্তুরে হাওয়া। আর এর জেরেই কমছিল তাপমাত্রার পারদ। কিন্তু বর্তমানে পশ্চিমী ঝঞ্ঝা পথ আটকাচ্ছে উত্তুরে হাওয়ার। ফলে ধীরে ধীরে বাড়বে তাপমাত্রার পারদ। যদিও এখনই পাকাপাকিভাবে চলে যাচ্ছে না শীত, জানাচ্ছে হাওয়া অফিস। অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝা উত্তুরে হাওয়ার পথ আটকালেও উত্তর-পশ্চিম ভারতে তুষারপাতের প্রভাবে রাজ্যে প্রবেশ করতে পারে শীতল হাওয়া। ফলে দিনে তাপমাত্রা বাড়লেও রাতে শীত অনুভব করতে পারবেন বঙ্গবাসী। প্রসঙ্গত, বিগত ১০ বছরে এটাই শীতলতম ফেব্রুয়ারি। আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশ কুমার দাস জানান, এই পরিস্থিতি বিরল, কিন্তু আগেও এই ধরনের ঘটনা ঘটেছে। এর আগে ২০০৮ সালের ফেব্রুয়ারি মাসেও জমিয়ে শীত উপভোগ করতে পেরেছিল পশ্চিমবঙ্গের মানুষ। চলতি বছর জানুয়ারি মাসে বাতাসে জলীয় বাষ্পের আধিক্য থাকায় সেভাবে শীত উপভোগ করতে পারেননি সাধারণ মানুষ। কিন্তু সেই অভাব পূরণ করে দিচ্ছে ফেব্রুয়ারির শীত। এদিকে, ভোরে শহর কলকাতার আকাশ কুয়াশার চাদরে মোড়া থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার হবে আকাশ। উত্তরবঙ্গের মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, কোচবিহারে বজায় থাকবে ঘন কুয়াশার দাপট। এদিন রাজ্যের আকাশ থাকবে মেঘমুক্ত। সপ্তাহের শেষে দার্জিলিং ও সিকিমে বৃষ্টিপাত হতে পারে। শুধু তাই নয়, রবিবার পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জানাচ্ছে হাওয়া অফিস। এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট ।
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/36GogjY
Previous article
Next article

Leave Comments
Post a Comment