Bangla News: বেঙ্গলি খবর
Breaking News In Bengali
Latest News in Bengali
সর্বশেষ সংবাদ | Eisamay
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/2JKJftJ
Covid UK: ফের ব্রিটেন জুড়ে লকডাউন, বরিস বললেন, 'লড়াইয়ের শেষ ধাপে দেশ' https://ift.tt/2JIFQvh
এই সময় ডিজিটাল ডেস্ক: আরও এক দফায় দেশজুড়ে লকডাউন ঘোষণা করলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। করোনাভাইরাস সংক্রমণের বাড়বৃদ্ধি রোধে নিরুপায় হয়েই যে তাঁকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে, সে উল্লেখও করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। বরিস জনসনের ধারণা, করোনার বিরুদ্ধে লড়াইয়ের শেষ পর্যায়ে এসে পৌঁছেছে ব্রিটেন। সোমবার টেলিভিশনে ঘোষণার সময় প্রধানমন্ত্রী বলেন, 'সামনের সপ্তাহগুলো কঠিনতর হতে চলেছে। তবে, আমার ধারণা, আমরা লড়াইয়ের শেষপ্রান্তে চলে এসেছি।' সঙ্গে এ-ও জুড়ে দেন, 'ভাইরাসকে এ পর্যন্ত যতটা আমরা চিনেছি, যদি তার পরিবর্তন না হয়, তবেই।' মার্চের আগে যে স্কুল খোলার কোনওরকম সম্ভাবনা নেই, তা-ও স্পষ্ট করে দিয়েছেন বরিস জনসন। তবে, মার্চেই যে স্কুল খুলছে, এ কথা জোর দিয়ে তিনি বলতে পারেননি। পারিপার্শ্বিক অবস্থা খতিয়ে দেখেই স্কুল খোলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, 'যদি দেখা যায় করোনায় মৃত্যু কমে এসেছে, ভ্যাকসিন ভালো কাজে দিয়েছে, তা হলেই ফেব্রুয়ারির পর স্কুল খুলতে পারে।' ব্রিটেনের বৃহত্তম টিকা কর্মসূচির উল্লেখ করে বরিস জানান, বাকি ইউরোপের তুলনায় ব্রিটেনে বেশি লোককে কোভিড ভ্যাকসিন ইতিমধ্যে দেওয়া হয়েছে। তবে, এ নিয়ে আত্মতুষ্টির যে জায়গা নেই, তা-ও জানিয়ে দেন প্রধানমন্ত্রী। বরিস বলেন, 'যুক্তরাজ্যের প্রধান চিকিত্সা আধিকারিকদের সঙ্গে আমার কথা হয়েছে। তাঁদের পরামর্শ মতোই Alert Level 5 জারি করতে হয়েছে।' কোনও পদক্ষেপ না করলে, আগামী ২১ দিনের মধ্যে জাতীয় স্বাস্থ্য পরিষেবার বিপর্যয় নিশ্চিত বলেই ব্রিটিশ প্রধানমন্ত্রীকে সতর্ক করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। সূত্রের খবর, আপাতত ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত এই লকডাউন কার্যকর থাকবে। ব্রিটেন সরকারের গাইডলাইন অনুযায়ী জরুরি পণ্যের তালিকার বাইরে থাকা সমস্ত দোকানপাট বন্ধ রাখতে হবে। 'পার্সোনাল কেয়ার' পরিষেবাও বন্ধ। রেস্তোরাঁগুলি খোলার অনুমতি দেওয়া হলেও সেখানে বসে খাওয়া যাবে না। স্কুল-কলেজ বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয়গুলিকেও মধ্য ফেব্রুয়ারি পর্যন্ত ক্যাম্পাস বন্ধ রাখতে বলা হয়েছে। পড়ুন: আরও পড়ুন: করোনাভাইরাসের নতুন স্ট্রেনের কারণেই ব্রিটেন জুড়ে সংক্রমণের হার বেড়েছে। সরকারি রিপোর্ট বলছে, মাত্র একসপ্তাহে হাসপাতালে ভর্তি থাকা করোনা রোগী ৩০ শতাংশ বেড়েছে। এমতবস্থায় সংক্রমণে লাগাম টানতেই পুনরায় লকডাউন ঘোষণা করতে বাধ্য হয়েছে ব্রিটেন। অনেক বেশি সংক্রমণাত্মক ভাইরাসের এই নতুন স্ট্রেনের ভয়েই বিশ্বের একাধিক দেশ ব্রিটেনের ফ্লাইট সাময়িক বন্ধ করে দেয়। এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। ।
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/2JKJftJ
Previous article
Next article

Leave Comments
Post a Comment