Jio Phone ফিরছে! 2021-এর শুরুতেই বাজারে, মাত্র 900 টাকায় https://ift.tt/2M77WkR - MAS News bengali

Jio Phone ফিরছে! 2021-এর শুরুতেই বাজারে, মাত্র 900 টাকায় https://ift.tt/2M77WkR

এই সময় ডিজিটাল ডেস্ক: নতুন বছরের শুরুতেই কামব্যাক করছে Jio Phone। কোভিডের সংক্রমণের সময়ে দেশজুড়ে লকডাউনের কারণে বন্ধ হয়ে গিয়েছিল Jio Phone-এর প্রোডাকশন। সেই ফোনেরই এখন জোরকদমে ম্যানুফ্যাকচারিং চলছে। 2021 সালের ফার্স্ট কোয়ার্টারে জনপ্রিয় এই ফিচার ফোন কামব্যাক করছে বলে জানা গিয়েছে। নতুন Jio Phoneগুলি 4G অবতারেই নিয়ে আসা হচ্ছে, যার জন্য এর নতুন নাম Jio Phone 4G। নতুন বছরে Jio Phone-এর ফেরার খবরটি সর্বপ্রথম প্রকাশিত হয় ET Telecom-এ। সেই রিপোর্টে উল্লেখ করা হয়েছে, Q1 2021-এই আবার Jio Phone রিলিজ করবে মুকেশ আম্বানির সংস্থা। এই মুহূর্তে ডিভাইসেও কোনও বদল ঘটানো হচ্ছে না, অর্থাৎ বিগত কিছু বছর ধরে মার্কেটে Jio-র যে ফিচার ফোনগুলি পাওয়া যাচ্ছিল, সেই Jio Phone-ই আবার বাজারে উপলব্ধ হতে চলেছে। তবে রিপোর্টে এ-ও উল্লেখ করা হয়েছে যে, আগে যে Jio Phone-এর দাম 699 টাকা থেকে শুরু হচ্ছিল, সেটাই এখন বাড়তে চলেছে। আর তা 1000 টাকার মধ্যেই। Jio-র একটি বিশেষ সূত্র থেকে দাবি করা হচ্ছে, 'এর আগে Jio Phone মাত্র 699 টাকাতেই বিক্রি করা হয়েছে। কিন্তু কোভিড পরবর্তী সময়ে মোবাইল প্রস্তুত করার জন্য বেশির ভাগ প্রয়োজনীয় সামগ্রীর দামই বেড়ে গিয়েছে। তবে Jio Phone-এর দাম এবার বাড়লেও তা মাত্র 1000 টাকার মধ্যেই হতে চলেছে। কারণ Reliance Jio ছোট শহর থেকে প্রত্যন্ত গ্রাম সস্তায় প্রায় সমস্ত জায়গায় এই ফিচার ফোন পৌঁছে দিতে চাইছে, যেখানের মানুষের জন্য সস্তায় ফোন খুবই জরুরি।' রিপোর্ট থেকে জানা গিয়েছে, এবার থেকে Jio Phone তৈরি করবে কন্ট্র্যাক্ট ম্যানুফ্যাকচারার Flex। অন্য দিকে আবার 2021-এর মাঝামাঝি সময় থেকেই ভারতে এন্ট্রি লেভেলের স্মার্টফোন নিয়ে হাজির হবে Jio এবং Google। চলতি বছরেই Jio- তরফে জানানো হয়েছিল যে, নতুন বেশ কিছু প্রজেক্টে তারা টেক জায়ান্ট Google-এর সঙ্গে হাত মিলিয়েছে। খুঁটিনাটি তথ্য না মিললেও, জানা গিয়েছে Android Go প্ল্যাটফর্ম ব্যবহার করেই ভারতে প্রথম স্মার্টফোন নিয়ে আসবে Jio। এখন প্রশ্ন হচ্ছে, Jio Phone-এর দাম যদি 1000 টাকার কমই হয়, আসলে তা ঠিক কত? 699 টাকায় যে আর Jio Phone পাওয়া যাবে না, তা আগেই জানা গিয়েছিল। সাম্প্রতিক কালের কিছু রিপোর্টে দাবি করা হয়েছিল, এবার থেকে 900 টাকায় বিকোবে Jio Phone। অর্থাৎ, আগের থেকে এক ধাক্কায় প্রায় 300 টাকা বাড়তে চলেছে Jio-র এই ফিচার ফোনের দাম। তবে দাম যতই বাড়ুক না কেন, 900 টাকায় এই মুহূর্তে বাজারে 4G ফিচার ফোন প্রায় নেই বললেই চলে। এমনকী Nokia-রও সবথেকে সস্তার 4G ফোনের দাম 2,949 টাকা। Jio-র তরফে বলা হচ্ছে, 'অন্ততপক্ষে 8 লক্ষেরও বেশি রিটেল স্টোরে উপলব্ধ হতে চলেছে Jio Phone। দেশে যে কোনও মোবাইলের ক্ষেত্রে এর আগে কেউ এমনতর রিটেল উপস্থিতি লক্ষ্য করেনি। সেই দিক থেকে রেকর্ড করবে Jio Phone।'


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3aGcuc5
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads