Bangla News: বেঙ্গলি খবর
Breaking News In Bengali
Latest News in Bengali
সর্বশেষ সংবাদ | Eisamay
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/34S6kT0
US Election Result 2020: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফল ২০২০-- গুরুত্বপূর্ণ হাইলাইটস https://ift.tt/2I3hFH1
এই সময় ডিজিটাল ডেস্ক: আগামী চার বছরের জন্য ডোনাল্ড ট্রাম্পই হোয়াইট হাউজে থাকবেন নাকি জো বাইডেন হতে চলেছেন আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট আর কয়েক ঘণ্টার মধ্যে তা স্পষ্ট হয়ে যাবে। ৪৬ তম প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ চলছে আমেরিকায়। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে এ বার ১০ কোটির বেশি ভোটার আগাম ভোটাধিকার প্রয়োগ করেছেন। অন্যরা আজ (স্থানীয় সময় ৩ নভেম্বর) ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিচ্ছেন। ভোট গণনা হবে মেশিনে। নির্ধারিত সময়ে ভোটকেন্দ্র বন্ধ হওয়ার পর ভোটের নথিগুলো সেন্ট্রাল ইলেকশন হেডকোয়ার্টারগুলোতে পাঠানো হবে। ভোটের তথ্য পাঠানোর পর সেই সংখ্যা অর্থাৎ কে কত ভোট পেল, তা রাজ্য সরকারের ওয়েবসাইটে দেখানো হবে। কেউ অর্ধেকের বেশি ভোট পেয়ে গেলে, তিনি ওই রাজ্যে বিজয়ী। পরে ইলেক্টররা আনুষ্ঠানিক ভাবে তা ঘোষণা করবেন। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্যে জনগণের ভোট (পপুলার ভোট হিসেবে পরিচিত) বেশি পাওয়ার দরকার হয় না। প্রার্থীরা ইলেক্টোরাল কলেজে বেশি ভোট পাওয়ার দিকেই তাকিয়ে থাকেন। গতবার নির্বাচনে সাধারণ জনগণের ভোট কম পেয়েও ডোনাল্ড ট্রাম্প ইলেক্টোরাল কলেজের ভোটে হিলারি ক্লিনটনকে পরাজিত করে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। আগের যে কোন সময়ের নির্বাচনের তুলনায় এ বার কোভিড সংকটের কারণে প্রচুর সংখ্যক মানুষ ডাকযোগে ভোট দিচ্ছেন। এসব পোস্টাল ভোট গণনার জন্য আরও বেশি সময় লাগতে পারে। প্রচুর সংখ্যক মানুষ এবার ডাকযোগে ভোট দেওয়ায়, প্রাথমিক ফলাফলে একজন প্রার্থী এগিয়ে থাকলেও পরে তা বদলে যেতে পারে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের হাইলাইটস... >> আলাবামা ও মিসিসিপি ধরে রাখলেন ট্রাম্প >> পশ্চিম ভার্জিনিয়ায় জয়ী ডোনাল্ড ট্রাম্প >> দক্ষিণ ক্যারোলিনায় জয়ী ট্রাম্প
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/34S6kT0
Previous article
Next article

Leave Comments
Post a Comment