ভারতে করোনা সংক্রমিত ৯২ লক্ষের গণ্ডি ছাড়াল, নয়া আক্রান্ত ৪৪,৩৭৬ https://ift.tt/3m3fdix - MAS News bengali

ভারতে করোনা সংক্রমিত ৯২ লক্ষের গণ্ডি ছাড়াল, নয়া আক্রান্ত ৪৪,৩৭৬ https://ift.tt/3m3fdix

এই সময় ডিজিটাল ডেস্ক: গত ২৪ ঘণ্টায় ৪৪ হাজারের উপর নতুন সংক্রমণ-সহ ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বুধবার ৯২ লক্ষের গণ্ডি অতিক্রম করল। বুধবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া রিপোর্ট অনুযায়ী, একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৪,৩৭৬ জন। মোট আক্রান্ত বেড়ে হয়েছে ৯২ লক্ষ ২২ হাজার ২১৭ জন। সব রাজ্য মিলিয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১,৩৪,৬৯৯। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ৪৮১ জন মারা গিয়েছেন। কেন্দ্রের তথ্য অনুযায়ী, মঙ্গলবার রাত পর্যন্ত ৮৬,৪২,৭৭১ জন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে অ্যাক্টিভ আক্রান্ত রোগীর সংখ্যা ৪,৪৪,৭৪৬। কয়েক'টি শহর বাদ দিলে মধ্য-সেপ্টেম্বর থেকে দেশে সার্বিক ভাবে দৈনিক সংক্রমণ কমেছে। একটা সময় দৈনিক সংক্রমণ ৯০ হাজারের গণ্ডি অতিক্রম করেছিল। অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাও উল্লেখযোগ্য হারে কমে এসেছে। একটা সময় দেশে ১০ লক্ষের উপর অ্যাক্টিভ করোনা রোগী ছিল। সেখান থেকে নেমে এসেছে ৪.৩৯ লক্ষে। এদিকে, ওয়ার্ল্ডোমিটারের লাইভ ট্র্যাকার জানাচ্ছে, বুধবার সকাল পর্যন্ত দেশে করোনা আক্রান্ত বেড়ে হয়েছে ৯২ হাজার ২১ লক্ষ ৯৯৮। গত ২৪ ঘণ্টায় নয়া আক্রান্ত ৪৪,২৭৬ জন। একদিনে আরও ৪৮৯ জনের মৃত্যু হয়েছে। গোটা দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৩৪ হাজার ৭৪৩ জন। বুধবার সকাল পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৬ লক্ষ ৪১ হাজার ৪০৪ জন। অ্যাক্টিভ আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ৪ লক্ষ ৪৫ হাজার ৮৫১ জন। প্রতি ১০ লক্ষ জনসংখ্যায় ৯৬,৪৯২ জনের কোভিড টেস্ট হয়েছে। সবমিলিয়ে গোটা দেশে ১৩ কোটি ৩৬ লক্ষ ৮২ হাজার ২৭৫টি নমুনার কোভিড টেস্ট হয়েছে। করোনা নিয়ে কাজ করা ফেডারাল গভর্নমেন্ট কমিটির এক সদস্য সম্প্রতি এমনটাই দাবি করেছেন। অর্থাত্‍‌, ১৩০ কোটির দেশে ৬৫ কোটির নাগরিকের মধ্যে ততদিনে করোনা সংক্রমণ ছড়িয়ে যাবে। সেইসঙ্গে প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণের গতিও ক্রমশ কমবে। করোনা নিয়ে কাজ করা ফেডারাল গভর্নমেন্ট কমিটির এক সদস্য সোমবার এমনটাই দাবি করেছেন।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/364c8t7
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads