কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে ট্রাম্পের জন্য আগামী ৪৮ ঘণ্টা অত্যন্ত 'জটিল' https://ift.tt/3nhhkR2 - MAS News bengali

কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে ট্রাম্পের জন্য আগামী ৪৮ ঘণ্টা অত্যন্ত 'জটিল' https://ift.tt/3nhhkR2

এই সময় ডিজিটাল ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্টের জন্য আগামী ৪৮ ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেছেন তাঁর চিকিত্‍‌সকেরা। মেরিল্যান্ডের ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিক্যাল সেন্টারে শুক্রবার থেকে চিকিত্‍‌সাধীন রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। শনিবার হাসপাতাল থেকেই একটি ভিডিয়ো নিজের ট্যুইটার হ্যান্ডেলে পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট। চার মিনিটের ভিডিয়োয় ওয়াল্টার রিডের মেডিক্যাল টিমকে তিনি ধন্যবাদ জানান। ডোনাল্ড ট্রাম্পকে দ্রুত সুস্থ করে তুলতে তাঁরা চেষ্টার কোনও খামতি রাখছেন না। দ্রুত আরোগ্য কামনা করে শুভেচ্ছা জানানোয় মার্কিন নাগরিকদেরও তিনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন। ভিডিয়ো বার্তায় ট্রাম্প জানান, তিনি তাড়াতাড়ি ফিরে আসবেন। নির্বাচনী প্রচার শুরু করবেন। কিন্তু, তাঁর 'আসল পরীক্ষা' সামনে। তাঁর কথায়, 'আমি সুস্থ বোধ করতে শুরু করেছি।' কিন্তু, সামনের দিনগুলিতে কী অপেক্ষা করে আছে, তা নিয়ে আশঙ্কা ব্যক্ত করেন। বলেন, 'এটাই হল আসল পরীক্ষা। সামনের কয়েকটা দিনে কী ঘটে, আমরা দেখতে পাব।' ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি হাসপাতালে শন কনলি-সহ চিকিৎসকদের একটি দল ট্রাম্পের চিকিৎসা করছেন। চিকিত্‍‌সকদের অভিমত, বর্তমানে ভালোই আছেন। তবে, আগামী ৪৮ ঘণ্টা তাঁর জন্য 'ক্রিটিক্যাল'। প্রথমবার মাস্ক এবং সাদা গাউন পরে শনিবার সংবাদিক বৈঠকে আসেন মার্কিন প্রেসিডেন্টের ব্যক্তিগত চিকিৎসক। এখন পর্যন্ত ট্রাম্পকে অক্সিজেন দিতে হয়নি জানিয়ে হোয়াইট হাউসের চিকিৎসক কনলি বলেন, 'অনেকটাই সুস্থ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত ২৪ ঘণ্টায় ট্রাম্পের শরীরে জ্বর ছিল না। প্রেসিডেন্টের শারীরিক অবস্থার উন্নতিতে আমি এবং আমার দল সন্তুষ্ট।' বৃহস্পতিবারই ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের কোভিড রিপোর্ট পজিটিভ আসে। ক্লান্তি বোধ করায় তার কয়েক ঘণ্টার মার্কিন প্রেসিডেন্টকে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করতে হয়। তবে মেলানিয়া ট্রাম্পের মৃদু উপসর্গ রয়েছে। এদিকে, শনিবার ট্রাম্পের প্রচার ম্যানেজার বিল স্টেপিয়েনেরও কোভিড ধরা পড়েছে। তিনি এখন বাড়িতে কোয়ারানটিনে থেকে অফিসিয়াল কাজকর্ম করবেন।


from International News in Bengali, আন্তর্জাতিক News, World News Headlines in Bangla https://ift.tt/3l3rCCm
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads