করোনার থাবায় আগামী 'কিছু দিন' ট্রাম্প হাসপাতালেই https://ift.tt/3neWp0H - MAS News bengali

করোনার থাবায় আগামী 'কিছু দিন' ট্রাম্প হাসপাতালেই https://ift.tt/3neWp0H

এই সময় ডিজিটাল ডেস্ক: করোনায় আক্রান্ত ডোনাল্ড ট্রাম্প চিকিত্‍‌সকদের পরামর্শে অবশেষ হাসপাতালে ভর্তি হতে চলেছেন। শুক্রবার (স্থানীয় সময়) ট্রাম্প নিজেই খবরের সত্যতা স্বীকার করে জানিয়েছেন, পরবর্তী কিছু দিন তিনি ওয়াল্টার রিড হাসপাতালে থাকবেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, তাঁর ব্যক্তিগত চিকিত্‍‌সকের সঙ্গে কথা হয়েছে। একাধিক মেডিক্যাল এক্সপার্টের সঙ্গেও তিনি কথা বলেছেন। তাঁদের পরামর্শ মেনে হাসপাতালে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নেন। বৃহস্পতিবার রাতে মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির ধরা পড়ে। শুক্রবার নিজের ট্যুইটার হ্যান্ডেল থেকে পোস্ট করা একটি ভিডিয়ো বার্তায় ট্রাম্প বলেন, 'আপনারা প্রত্যেকে যে ভীষণ সমর্থন আমাকে করেছেন, তার জন্য আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমি ওয়াল্টার রিড হাসপাতালে ভর্তি হতে চলেছি।...' ট্রাম্পের এই ঘোষণার পর হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কালেহি ম্যাকেনি অফিসিয়াল বিবৃতি দেন, আগামী কিছু দিন হাসপাতালের প্রেসিডেন্সিয়াল দফতর থেকে সাবধানতা বজায় রেখে কাজ করবেন মার্কিন প্রেসিডেন্ট। বিবৃতিতে ম্যাকেনি উল্লেখ করেন, ডোনাল্ড ট্রাম্পের মধ্যে চালিকাশক্তির কোনও অভাব নেই। খোশমেশাজেই রয়েছে। করোনার মৃদু উপসর্গ রয়েছে প্রেসিডেন্টের। সারাদিন ধরে কাজ করে চলেছেন। কিন্তু, চিকিত্‍‌সকেরা তাঁকে পরামর্শ দেওয়ায় আগামী কিছু দিন ওয়াল্টার রিড হাসপাতালে তিনি থাকবেন। সেখানে প্রেসিডেন্টের দফতর থেকে যাবতীয় কাজ সামলাবেন। শুক্রবার দিনের শুরুতে ট্রাম্প জানিয়েছিলেন, সংক্রমণের কারণে তাঁর খানিক 'ক্লান্তি' লাগছে। হোয়াইট হাউসের চিকিত্‍‌সক শন কনলি একটি অফিসিয়াল নোটে জানিয়েছেন, শুক্রবার বিকেলে প্রেসিডেন্ট জানিয়েছিলেন তিনি ক্লান্তি বোধ করেছেন। এর পর, বিশেষজ্ঞদের পরামর্শে আমরা মিলিত ভাবে ট্রাম্পকে হাসপাতালে ভর্তির সুপারিশ করি। তিনি জানান, সাবধানতা হিসেবে ডোনাল্ড ট্রাম্পকে ইতিমধ্যে রিজেনারনের পলিক্লোনাল অ্যান্টিবডি ককটেলের ৮ গ্রাম একটি ডোজ দেওয়া হয়েছে। জানা গিয়েছে, মার্কিন ফার্স্ট লেডির হালকা সর্দি রয়েছে। মাথাব্যথাও আছে। পরিবারের বাকি সদস্যরা ভালো রয়েছেন। তাঁদের ভাইরাস টেস্ট রিপোর্ট নেগেটিভ এসেছে।


from International News in Bengali, আন্তর্জাতিক News, World News Headlines in Bangla https://ift.tt/2GeDYZI
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads