আর্মি ক্যানটিনে নিষিদ্ধ হওয়ার পথে বিদেশি দ্রব্য! https://ift.tt/3miLhi8 - MAS News bengali

আর্মি ক্যানটিনে নিষিদ্ধ হওয়ার পথে বিদেশি দ্রব্য! https://ift.tt/3miLhi8

এই সময় ডিজিটাল ডেস্ক : সেনা বাহিনীর ক্যানটিন নিয়ে এবার নয়া নির্দেশিকা জারি করল কেন্দ্র সরকার। সারা দেশে প্রায় ৪ হাজার সেনা ক্যানটিন রয়েছে। প্রত্যেক শাখাকে নির্দেশ পাঠানো হয়েছে অবিলম্বে বিদেশি দ্রব্যের সরবরাহ বন্ধ করার জন্যে। সংবাদসংস্থা রয়টার্স-এর হাতে আসা একটি ডকুমেন্টের ভিত্তিতে এই খবর সামনে এসেছে। প্রতিটি সেনা ক্যানটিনে মদ থেকে শুরু করে ইলেকট্রনিক দ্রব্য এবং অন্যান্য নানা প্রয়োজনীয় জিনিস বিক্রি হয় কম দামে। বর্তমানে সেনা বাহিনীতে কর্মরত থেকে শুরু করে অবসরপ্রাপ্ত এবং তাঁদের পরিবারের মানুষ এই আর্মি ক্যানটিন থেকে জিনিস কিনতে পারেন। এই সব ক্যানটিন থেকে বছরে আয় হয় প্রায় ২ বিলিয়ন মার্কিন ডলার। দেশের অন্যতম বৃহত্‍ রিটেল চেইন আর্মি ক্যানটিন। ১৯ অক্টোবর প্রতিরক্ষা মন্ত্রকের একটি ইন্টার্নাল অর্ডারে বলা হয়েছে, ভবিষ্যতে আর্মি ক্যানটিনগুলির জন্যে বিদেশ থেকে আমদানি করা বিভিন্ন জিনিস আর কেনা হবে না। এই বিষয়ে মে এবং জুলাই মাসেই সেনা বাহিনী, নৌ সেনা এবং বায়ু সেনার সঙ্গেও বিস্তারিত আলোচনা করা হয়েছে বলেই জানানো হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM ) দেশি দ্রব্যের চাহিদা বাড়ানোর লক্ষ্যেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। তবে এবিষয়ে এখনই কোনও মন্তব্য করতে চাননি প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র। তবে নির্দেশিকায় বলা নেই ঠিক কোন কোন বিদেশি দ্রব্য কেনা বাতিল করা হবে। তবে সূত্রের খবর, এই সিদ্ধান্তের কোপ পড়তে পারে বিদেশ থেকে আমদানি করা মদের উপর। আরও পড়ুন : দেশের বিভিন্ন আর্মি ক্যানটিনে বিদেশি দ্রব্য বিক্রির থেকে মোট আয়ের ৬ থেকে ৭ শতাংশ আসে। এই তথ্য সামনে এসেছে সরকারি সাহায্য প্রাপ্ত ইনস্টিটিউট ফর ডিফেন্স স্টাডিজ অ্যান্ড অ্যানালিসিস-এর (Institute for Defence Studies and Analyses) করা সমীক্ষার ভিত্তিতে। চিনে তৈরি বিভিন্ন সামগ্রী যেমন ডায়াপার, ভ্যাকুয়াম ক্লিনার, হ্যান্ডব্যাগ, ল্যাপটপের চাহিদা সবচেয়ে বেশি। জুন মাসে সংবাদসংস্থা রয়টার্সের তরফে জানানো হয়েছিল, বিদেশি সংস্থা Pernod এবং Diageo-র কাছে যাচ্ছে না সরকারি দোকান থেকে বিদেশি মদের বরাত। বছরে আর্মি ক্যানটিনগুলি থেকে বিদেশি মদ বিক্রি করে আয় হয় প্রায় ১৭ মিলিয়ন মার্কিন ডলার। এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। ।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/31FGLCG
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads