Bangla News: বেঙ্গলি খবর
Breaking News In Bengali
Latest News in Bengali
সর্বশেষ সংবাদ | Eisamay
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/2TgtPOY
চিনেই সম্ভব! ফ্রিজে রাখা এক বছরের পুরনো নুডলস খেয়ে মৃত্যু ৯ জনের https://ift.tt/3kmNSah
এই সময় ডিজিটাল ডেস্ক: যতসব বিচিত্র ঘটনা সম্ভব চিনেই! ফ্রিজের এককোণে পড়েছিল নুডলস। দু-একদিন নয়, এক বছরেরও বেশি সময় ধরে রাখা ছিল সে নুডলস। পরিবারের কর্ত্রী প্রাণ ধরে ফেলতে পারেননি। এক বছর পর কী মনে করে সেই নুডলস দিয়েই বানিয়েছিলেন সুস্বাদু সুয়ানতাঞ্জি-- বিশেষ একধরনের চিনা স্যুপ। নিজে তো খেয়েই ছিলেন। প্রাতঃরাশের টেবিলে পরিবারের বাকি সদস্যদেরও তা পরিবেশন করেন কর্ত্রী। এ ক্ষেত্রে পরিণতি যা হওয়ার ছিল , তাই হয়েছে। খাদ্যে বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে একই পরিবারের ৯ জনের। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে চিনের উত্তর-পূর্ব প্রদেশ হিলংজিয়াংয়ের জিক্সি শহরে। চিকিত্সকেরা জানান, গাঁজানো কর্ন ফ্লাওয়ার থেকে তৈরি হয় নুডলস। সেটি ফেলে রাখায় বংগ্রেকিক নামে বিশেষ ধরনের এক অ্যাসিড তৈরি হয়েছিল। সেই অ্যাসিডই পরিবারে মৃত্যু ডেকে আনে। ডেইলি স্টার সূত্রে খবর, বিষাক্ত সুয়ানতাঞ্জি খাওয়ার পাঁচ দিনের মাথায়, ১০ অক্টোবর মৃত্যু হয় পরিবারের সাত সদস্যের। এর দু'দিন পর অষ্টম ব্যক্তি মারা যান। অবশেষে সোমবার মৃত্যু হয় অসুস্থ হয়ে পড়া পরিবারের নবম ব্যক্তি লি'র। লি নামের এই মহিলাই নুডলস পরিবেশন করেছিলেন। ঘটনার খবর প্রকাশ্যে আসতেই চিনের স্বাস্থ্য কমিশন এ বিষয়ে একটি সতর্কতা জারি করে। এ ধরনের খাবার এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়।
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/2TgtPOY
Previous article
Next article

Leave Comments
Post a Comment