Bangla News: বেঙ্গলি খবর
Breaking News In Bengali
Latest News in Bengali
সর্বশেষ সংবাদ | Eisamay
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/2GYPZSS
ধর্ষণ করে গোপনাঙ্গ ফালাফালা ছুরিতে, আশঙ্কাজনক মধ্যপ্রদেশের ষোড়শী https://ift.tt/3iMQmNG
এই সময় ডিজিটাল ডেস্ক: মধ্যপ্রদেশের রেওয়ার ধর্ষিতা কিশোরীর অবস্থা অত্যন্ত সংকটজনক। গত বৃহস্পতিবার রাতে বাড়ি ফেরার পথে ধর্ষণের শিকার হয় বছর ষোলোর ওই কিশোরী। রাস্তা থেকে তাকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ উঠেছে। রেওয়ার পুলিশসুপার রাকেশ সিং সোমবার (১২ অক্টোবর) জানান, ষোড়শীকে ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত অঙ্কিত রাওয়াতকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ, বছর বাইশের এই যুবকই কিশোরী কন্যাকে ধর্ষণ করে গোপনাঙ্গ ধারালো ছুরিতে ক্ষতবিক্ষত করে। এই ঘটনায় অঙ্কিতের সঙ্গী ছিল বনস্পতি রাওয়াত (২৭) নামে আর এক যুবক। ঘটনার পর থেকেই সে ফেরার। পুলিশ তাকে খুঁজে বেড়াচ্ছে। পুলিশ সুপার এদিন জানান, বৃহস্পতিবার এক অনুষ্ঠান থেকে ফিরছিল ওই কিশোরী। সেসময় অঙ্কিত ও বনস্পতি তাকে অপহরণ করে। নির্জন একটি জায়গায় নিয়ে গিয়ে, অঙ্কিত তাকে ধর্ষণ করে । এর পর ধারালো ছুরিতে ষোড়শীর যৌনাঙ্গ ক্ষতবিক্ষত করে ওই যুবক। ওই অবস্থায় কিশোরীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। ডাক্তাররা জানিয়েছেন, ধর্ষিতা কিশোরীর শারীরিক অবস্থা খুব একটা ভালো নয়। পুলিশকর্তা জানান, অঙ্কিত ও বনস্পতির বিরুদ্ধে ধর্ষণ-সহ আইপিসির একাধিক ধারা দেওয়া ছাড়াও পকসো আইনে পৃথক আর একটি অভিযোগ দায়ের হয়েছে। এদিকে, ছত্তীসগঢ়ের যশপুর জেলার এক গ্রামে গণধর্ষণের শিকার বছর উনিশের যুবতী। তিন জন মিলে তরুণীকে গণধর্ষণ করে বলে অভিযোগ। রবিবারই এই ঘটনায় দু-জন গ্রেফতারও হয়েছে। তৃতীয় অভিযুক্ত ফেরার। আরও পড়ুন: যশপুরের পুলিশ সুপার বালাজি রাও জানান, আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে ৯ অক্টোবর ধর্ষণের শিকার হন ওই তরুণী। ধর্ষিতার সঙ্গে কথা বলে অর্জুন লাকরা (৩৩), সুশীল চৌহন (৩৭) ও ফিরোজ বেকের নাম জানতে পারে পুলিশ। অভিযুক্তরা তাঁকে নির্জন রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। রাতে তরুণী বাড়ি না ফেরায়, খোঁজ পড়ে। থানায় গিয়ে নিখোঁজ ডায়েরিও করা হয়। ভোরবেলায় তাঁকে গ্রামের বাইরে থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে, হাসপাতালে ভর্তি করা হয়। আরও পড়ুন: পুলিশ জানায়, নির্যাতিতার পরিবারের সদস্যরাই ঘটনার পরদিন সকালে তাঁকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। জ্ঞান ফিরলে তরুণী জানান, তাঁকে জোর করে তুলে নিয়ে গিয়েছিল অভিযুক্তরা। তার ভিত্তিতে পুলিশ তিন জনের বিরুদ্ধে একটি অপহরণের মামলা রুজু করেছিল। পরে, মেডিক্যাল পরীক্ষায় জানা যায়, তরুণীকে ধর্ষণও করা হয়েছে। সেই রিপোর্টের ভিত্তিতে পুলিশ ৩৭৬ ডি (গণধর্ষণ) ধারা যোগ করে। এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। ।
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/2GYPZSS
Previous article
Next article

Leave Comments
Post a Comment