Fashion Trends and Tips in Bangla
Health Tips
Lifestyle News in Bengali
লাইফস্টাইল খবর
from Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla https://ift.tt/34KdjvJ
কলকাতা পুলিশে নিয়োগের বিজ্ঞপ্তি, লিখিত পরীক্ষা দিতে হবে না! জানুন এক ক্লিকে... https://ift.tt/2SHepmv
এই সময় ডিজিটাল ডেস্ক: বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল কলকাতা পুলিশ। মোট শূন্য আসন ৩৫টি। শহরের ভবানীপুর এলাকার দু’নম্বর বেণীনন্দন স্ট্রিটে হাসপাতাল অবস্থিত। ওই হাসপাতালে মেডিক্যল অফিসার (MO), সিস্টার-ইন-চার্জ, ফিজিওথেরাপিস্ট এবং অন্যান্য পদে নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের থেকে আবেদনপত্র আহ্বান করা হয়েছে। মাসিক বেতন সর্বোচ্চ ৫০,০০০ টাকা। এক্ষেত্রে কোনও লিখিত পরীক্ষা হবে না। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত দিনে সরাসরি ইন্টারভিউর জন্য উপস্থিত হতে হবে। কলকাতা পুলিশ নিয়োগ ২০২০ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য:
- বিজ্ঞপ্তি নম্বর: FRC/ Recruit/KPH/01/2020
- বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: ৬ অক্টোবর, ২০২০
- নিয়োগের প্রকৃতি: চুক্তি ভিত্তিক
- ইন্টারভিউর তারিখ: মেডিক্যাল অফিসার পদে ৩ নভেম্বর এবং অন্যান্য পদে ৪ নভেম্বর, ২০২০
- ইন্টারভিউর স্থান: কলকাতা পুলিশ হাসপাতাল
- মেডিক্যাল অফিসার (স্পেশ্যালিস্ট): ৪টি (জেনারেল মেডিসিন: ১, স্ত্রীরোগ বিশেষজ্ঞ: ১, ENT: ১, রেডিওলজিস্ট: ১)
- মেডিক্যাল অফিসার (জেনারেল ডিউটি): ৫টি
- সিস্টার-ইন-চার্জ (গ্রেড-১-ii): ৮টি
- নার্স (গ্রেড-২): ১০টি
- ফিজিওথেরাপিস্ট: ০২টি
- ফার্মাসিস্ট: ০২টি
- এক্স-রে টেকনিশিয়ান: ০১টি
- ল্যাব টেকনিশিয়ান (প্যাথোলজি): ০২টি
- ইসিজি টেকনিশিয়ান: ০১টি
- শিক্ষাগত যোগ্যতা: বিভিন্ন পদে নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন। বিশদ তথ্য জানতে করুন ।
- বয়সসীমা: স্পেশ্যালিস্ট ডাক্তারের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ৬৫ বছর। বাকি ক্ষেত্রে সর্বোচ্চ ৫০ বছর।
from Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla https://ift.tt/34KdjvJ
Previous article
Next article

Leave Comments
Post a Comment