Bangla News: বেঙ্গলি খবর
Breaking News In Bengali
Latest News in Bengali
সর্বশেষ সংবাদ | Eisamay
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3jVu39n
ICICI-ভিডিয়োকন মামলা: চন্দা কোছারের স্বামীকে গ্রেফতার করল ইডি https://ift.tt/32a6i7I
এই সময় ডিজিটাল ডেস্ক: ICICI-ভিডিয়োকন মামলায় আইসিআইসিআই ব্যাংকের প্রাক্তন সিইও চন্দা কোছারের স্বামী দীপক কোছারকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লির অফিসে ডেকে পাঠানো হয়েছিল। সেখানেই তাঁকে গ্রেফতার করা হয়। জানা গিয়েছে, দীপক কোছারের বিরুদ্ধে বেশ কিছু তথ্য-প্রমাণ হাতে পাওয়ার পর তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছিল ইডি। কিন্তু জেরায় অনেক প্রশ্নের সন্তোষজনক উত্তর দিতে না-পারায় তাঁকে গ্রেফতারির সিদ্ধান্ত নেয় এই আর্থিক বিষয়ক তদন্তকারী সংস্থা। অভিযোগ, দীপক কোছারের কোম্পানি NuPower Renewables, ২০১০ সালে ICICI ব্যাংকের থেকে ঋণের অনুমোদন পাওয়ার পর পরই ভিডিয়োকন গ্রুপ থেকে ৬৪ কোটি টাকা ও মেটিক্স ফার্টিলাইজারের থেকে ৩২৫ কোটি টাকা বিনিয়োগ গ্রহণ করে। চন্দা কোছারের জন্যও সমস্যা আরও বেড়েছে, কারণ তিনি প্রধান থাকাকালীন কীভাবে ভিডিয়োকন ও মেটিক্স ফার্টিলাইজার ছাড়াও বেসরকারি কোম্পানিগুলি ঋণে অনুমোদন পেল, তার তদন্ত শুরু করেছে ইডি। এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। ।
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3jVu39n
Previous article
Next article

Leave Comments
Post a Comment