কাশ্মীর: পুঞ্চে ফের সংঘর্ষবিরতি লঙ্ঘন পাকিস্তানের, প্রত্যাঘাত ভারতীয় সেনার https://ift.tt/2HbJbBn - MAS News bengali

কাশ্মীর: পুঞ্চে ফের সংঘর্ষবিরতি লঙ্ঘন পাকিস্তানের, প্রত্যাঘাত ভারতীয় সেনার https://ift.tt/2HbJbBn

এই সময় ডিজিটাল ডেস্ক: শনিবার রাতে জম্মু-কাশ্মীরে ফের করে গোলাবর্ষণ করল পাকিস্তান। পুঞ্চ জেলার দেগওয়ার ও মালতী সেক্টরের নিয়ন্ত্রণরেখা সংলগ্ন অঞ্চলে গোলাগুলি ছোড়ে পাকসেনা। পালটা ভারতও সমুচিত জবাব দেয়। ভারতীয় সেনা সূত্রে খবর, শনিবার রাত সওয়া ৯টা নাগাদ দেগওয়ার ও মালতী সেক্টরে বিনা প্ররোচনায় গোলাগুলি ছুড়তে থাকে পাকসেনা। ছোট আগ্নেয়াস্ত্র ছাড়াও মর্টার শেল ছোড়া হয়। বাধ্য হয়েই ভারতকে প্রত্যাঘাত করতে হয়। হতাহতের কোনও খবর নেই। প্রতিরক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রী শ্রীপদ নায়েক এক প্রশ্নের উত্তরে রাজ্যসভায় জানান, ১ মার্চ থেকে ৭ সেপ্টেম্বরের মধ্যে পাকিস্তান ২,৪৫৩ বার জম্মু-কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় সংঘর্ষবিরতি লঙ্ঘন করেছে। ১ মার্চ থেকে ৩১ অগস্টের মধ্যে ক্রস-বর্ডার ফায়ারিঙের ঘটনা ঘটেছে ১৯২ বার। আবার জানুয়ারি থেকে হিসেবে ধরলে, জম্মু-কাশ্মীরে গত আট মাসে ৩১৮৬টি সংঘর্ষবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটেছে। সংসদের চলতি বাদল অধিবেশনে প্রতিরক্ষা প্রতিমন্ত্রী জানান, গত ১৭ বছরের মধ্যে জম্মু-কাশ্মীরে নিয়ন্ত্র রেখায় এই সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘনের ঘটনা সর্বাধিক। ২০০৩ সালে পাকিস্তানের সঙ্গে সংঘর্ষ বিরতি চুক্তি স্বাক্ষর করেন তত্‍কালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। তারপর থেকে এতবেশি বার সংঘর্ষ বিরতি লঙ্ঘনের ঘটনা আর ঘটেনি নিয়ন্ত্রণরেখায়। পাশাপাশি চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ অগস্টের মধ্যে জম্মুতে পাকিস্তানের সঙ্গে আন্তর্জাতিক সীমান্তে ২৪২টি ক্রস বর্ডার ফায়ারিং-এর ঘটনা ঘটেছে। প্রতিবারই ভারতীয় সেনা উপযুক্ত জবাব দিয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। প্রতিটি সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘনের বিষয়ে পাক কর্তৃপক্ষকে অভিযোগ জানানো হয়েছে বলেও জানিয়েছেন শ্রীপদ নায়েক। আরও পড়ুন: কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর দেওয়া হিসেব অনুযায়ী, এ বছরে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘনের ফলে পাকিস্তানের গুলিতে মৃত্যু হয়েছে আট ভারতীয় সেনা জওয়ানের। আহত হন আরও দু-জন। নারী ও শিশু-সহ বেশ কয়েক জন সাধারণ নাগরিকে এই সব সংঘর্ষবিরতি লঙ্ঘনের ফলে প্রাণ হারিয়েছেন বলেও তিনি উল্লেখ করেন। সীমান্তের ওপার থেকে উড়ে আসা পাক গোলার আঘাতে ভেঙে পড়েছে বেশ কয়েকটি বাড়িও। আরও পড়ুন: ২০১৯ সালে কাশ্মীর সীমান্তে ২০০০টি সংঘর্ষবিরতির লঙ্ঘনের ঘটনা ঘটেছিল। গত বছর অগস্টে কেন্দ্রীয় সরকার জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা খারিজ করার পর থেকেই কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় সংঘর্ষবিরতি লঙ্ঘনের ঘটনা বাড়িয়ে দেয় পাকসেনা। যার জেরে ভারত ও পাকিস্তান সম্পর্কের আরও অবনতি হয়। পাকিস্তানের এই সংঘর্ষবিরতি লঙ্ঘনের পিছনে আরও একটা কৌশলও কাজ করে। ভারতীয় সেনাকে গোলাগুলিতে ব্যস্ত রেখে, কাশ্মীর দিয়ে জঙ্গি ঢোকানোর চেষ্টা করে পাকিস্তান। অনেক ক্ষেত্রে সেই উদ্দেশ্যে সফলও হয়েছে। জঙ্গি অনুপ্রবেশ বন্ধ করা যায়নি। তবে, সন্ত্রাসবাদ দমনে ভারতীয় সুরক্ষা বাহিনী এ বার উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। এই আট মাসে কমপক্ষে ২৬ শীর্ষস্থানীয় জঙ্গি কম্যান্ডার এনকাউন্টারে নিহত হয়েছে। এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/35PZXQO
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads