Bangla News: বেঙ্গলি খবর
Breaking News In Bengali
Latest News in Bengali
সর্বশেষ সংবাদ | Eisamay
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3aFgGa0
করোনা পরিস্থিতি LIVE: এই প্রথম দেশে একদিনে সংক্রমণ ছাড়াল ৭০ হাজার https://ift.tt/2YjZ2nn
এই সময় ডিজিটাল ডেস্ক: দেশে করোনার সংক্রমণে এখনও লাগাম পরেনি। বুধবার একদিনের সংক্রমণ এই প্রথমবার পেরিয়ে গেল ৭০ হাজারের অঙ্ক। তবে, আশা জোগাচ্ছে সুস্থতার রেকর্ড। ---একদিনে নতুন করে করোনা আক্রান্তে বুধবার ভারতে ফের নজির গড়েছে। ২৪ ঘণ্টায় সংক্রমণ ছাড়িয়ে গিয়েছে ৭০,০০০। মৃত্যু হয়েছে ৯৭৮ জনের। ---কেন্দ্রের রিপোর্ট বলছে, ভারতে মোট করোনা আক্রান্তের কমপক্ষে ৬০% পাঁচ রাজ্যে। মহারাষ্ট্র, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্নাটক ও উত্তরপ্রদেশে। ভারতে করোনায় সবথেকে ক্ষতিগ্রস্ত রাজ্য মহারাষ্ট্র। ৬ লক্ষ ২৮ হাজার ৬৪২ জন সংক্রামিত। মৃত্যু হয়েছে ২১ হাজার ৩৩ জনের। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে ১৩ হাজার ১৬৫টি পজিটিভ কেস ধরা পড়ে। শুধু এদিনই মৃত্যু হয়েছে ৩৪৬ জনের। ---অন্ধ্রপ্রদেশে করোনা আক্রান্ত বেড়ে হয়েছে ৩ লক্ষ ১৬ হাজার। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯ হাজার ৭৪২ জন। কর্নাটকে গত ২৪ ঘণ্টায় সংক্রামিত ৮ হাজার ৬৪২ জন। রাজ্যে মোট আক্রান্ত ২ লক্ষ ৪৯ হাজার ৫৯০। গত ২৪ ঘণ্টায় মৃত্যু ১২৬ জনের। মোট মৃত্যু বেড়ে হয়েছে ৪ হাজার ৩২৭। ---এহেন পরিস্থিতিতে সুস্থতার এই রেকর্ড এবং সিনেমা হল মালিকদের দুরবস্থার কথা মাথায় রেখেই এ বার হল খোলার পথে হাঁটতে চলেছে কেন্দ্রীয় সরকার। ---সূত্রের খবর, দেশে করোনা পরিস্থিতির নতুন করে অবনতি না হলে আগামী মাস থেকেই সিনেমা হল খুলে দেওয়া হতে পারে। সেক্ষেত্রে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্বের নিয়ম মেনে চলতে হবে হলগুলিকে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে এসওপি তৈরি করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিকরা৷ সরকারের শীর্ষ স্তর থেকে সেই এসওপি-তে অনুমোদন দিলে তা প্রকাশ করা হবে পরবর্তী 'আনলক-নির্দেশিকা' হিসেবে। ---কেন্দ্রীয় সরকারি এক আমলার কথায়, 'গত মাসেই সিনেমা হল খোলা নিয়ে আলোচনা হয়েছিল৷ একেবারে শেষ মুহূর্তে তা স্থগিত রাখা হয়৷ হল মালিকদের কথাটাও ভাবতে হবে৷ গোটা দেশে যখন আনলক পর্ব চলছে, তখন টানা পাঁচ মাস ঝাঁপ বন্ধ থাকায় সিনেমা হল মালিকদের দুরাবস্থা চরমে উঠেছে৷ এই ব্যবসার সঙ্গে যুক্ত লক্ষ লক্ষ মানুষের কথাও ভাবতে হচ্ছে। অর্থনীতির চাকাকে সচল রাখতেই এই সিদ্ধান্ত নিতে হচ্ছে। তবে, করোনা সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনেই যা করার করতে হবে৷' এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট ।
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3aFgGa0
Previous article
Next article

Leave Comments
Post a Comment