Bangla News: বেঙ্গলি খবর
Breaking News In Bengali
Latest News in Bengali
সর্বশেষ সংবাদ | Eisamay
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/31gxlgZ
কর্নাটকে কাজের চাপে আত্মঘাতী করোনাযোদ্ধা চিকিত্সক, উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ ইয়েদুরাপ্পার https://ift.tt/3aLw2d7
এই সময় ডিজিটাল ডেস্ক: করোনার এই সংকটকালে আরও চিকিত্সক নিজের জীবই শেষ করে দিলেন! অতিমারীর জেরে হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলিতে কর্মরত চিকিত্সকদের উপর প্রবল চাপ সৃষ্টি হয়েছে। রোগী দেখার চাপা রয়েছে। তার উপর সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কায় নিয়মিত তাঁরা বাড়িতে ফিরতে পারছেন না। ফিরলেও একই কারণে পরিবার-পরিজনের সঙ্গে দূরত্ব বজায় রেখে চলতে হচ্ছে। এহেন পরিস্থতিতে বিগত কয়েক মাসে বেশ কয়েক জন চিকিত্সক আত্মহত্যা করেছেন। এ বার সেই একই কারণে কর্নাটকের এক চিকিত্সক আত্মহত্যার পথ বেছে নিলেন। বৃহস্পতিবার নিজের বাড়িতেই আত্মহত্যা করেন কর্নাটক স্বাস্থ্য দফতরে কর্মরত ওই চিকিত্সক। পরিজনেরা জানিয়েছেন,করোনা অতিমারীর জেরে বিগত কয়েক মাস ধরে যে চাপ তৈরি হয়েছিল, তা নিতে পারছিলেন না ওই চিকিত্সক। হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলেন। সেই হতাশাই চিকিত্সককে মৃত্যুর দিকে ঠেলে দেয়। রাজ্যের করোনা যোদ্ধার আত্মহত্যার খবর শুনে কর্নাটকের মুখ্যমন্ত্রী শুক্রবার উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেন। আত্মঘাতী চিকিত্সকের নাম নগেন্দ্র এসআর। দু-দশকেরও বেশি সময় ধরে তিনি চিকিত্সক হিসেবে কাজ করছিলেন। সম্প্রতি মাইসুরু জেলার নঞ্জনগুড স্বাস্থ্য দফতের তাঁকে নিয়োগ করা হয়েছিল। কেন্দ্রীয় সরকারের কোভিড গাইডলাইনের উল্লেখ করে কর্নাটকের মুখ্যমন্ত্রী জানান, ডাক্তার এসআর নগেন্দ্রর পরিবারকে ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। ডাক্তার নগেন্দ্র ছিলেন নঞ্জনগুড তালুকের স্বাস্থ্য আধিকারিক। মানবিকতার খাতিরে পরিবারের এক সদস্যকে চাকরি দেওয়ার কথাও ঘোষণা করেছেন ইয়েদুরাপ্পা। চিকিত্সকের আত্মহত্যার ঘটনার নিরপেক্ষ তদন্ত করা হবে বলেও তিনি প্রতিশ্রুতি দিয়েছেন আরও পড়ুন: । আত্মঘাতী চিকিত্সকের সহকর্মী ও ঘনিষ্ঠ আত্মীয়েরা জানান, রাজনৈতিক মহল ও ঊর্ধ্বতনের তরফে স্বাস্থ্যকেন্দ্রের উপর প্রশাসনিক চাপ তৈরি করা হয়েছিল। বেঙ্গালুরুর একাধিক স্বাস্থ্য আধিকারিক অভিযোগের সুরে জানান, তাঁদের প্রত্যেককে রোজ কমপক্ষে ১০০ করে করোনা পরীক্ষা করার টার্গেট দেওয়া হয়েছে। যার জেরে চিকিত্সকদের উপর অত্যধিক চাপ তৈরি হয়েছে। আরও পড়ুন: ডাক্তার নগেন্দ্রের আত্মহত্যার পর ননঞ্জগুডের চিকিত্সক ও স্বাস্থ্য আধিকারিকরা তাঁদের কাজে প্রশাসনিক হস্তক্ষেপ বন্ধ করার দাবি জানান। মেডিক্যাল শিক্ষামন্ত্রী ডাক্তার সুধাকর আত্মঘাতী চিকিত্সকের বাড়িতে গিয়ে পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আসেন। তাঁকে বিক্ষোভের মুখেও পড়তে হয়। আপনি বা আপনার পরিচিত কেউ মানসিক অবসাদে ভুগছেন? নির্দ্বিধায় ফোন করে, কথা বলুন। নীচের যে কোনও হেল্পলাইনে ফোন করতে পারেন। আসরা (মুম্বই) 022-27546669 স্নেহা (চেন্নাই) 044-24640050 সুমাইত্রী (দিল্লি) 011-23389090 কুজ (গোয়া) 0832- 2252525 জীবন (জামশেদপুর) ) 065-76453841 প্রতীক্ষা (কোচি) 048-42448830 মৈত্রী (কোচি) 0484-2540530 রোশনি (হায়দরাবাদ) 040-66202000 লাইফলাইন (কলকাতা) 033-64643267 Note: This news piece may be triggering. If you or someone you know needs help, call any of these helplines: Aasra (Mumbai) 022-27546669, Sneha (Chennai) 044-24640050, Sumaitri (Delhi) 011-23389090, Cooj (Goa) 0832- 2252525, Jeevan (Jamshedpur) 065-76453841, Pratheeksha (Kochi) 048-42448830, Maithri (Kochi) 0484-2540530, Roshni (Hyderabad) 040-66202000, Lifeline 033-64643267 (Kolkata). এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট ।
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/31gxlgZ
Previous article
Next article

Leave Comments
Post a Comment