Bangla News: বেঙ্গলি খবর
Breaking News In Bengali
Latest News in Bengali
সর্বশেষ সংবাদ | Eisamay
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3grjmcu
গান্ধী পরিবার নাকি বাইরের কেউ? নতুন সভাপতির সন্ধানে আজ বৈঠকে কংগ্রেস https://ift.tt/2Yozi9i
এই সময় ডিজিটাল ডেস্ক: নেতৃত্বের সংকটে কংগ্রেস! গত লোকসভা ভোটে হারের ধাক্কায় সভাপতি পদে রাহুল গান্ধীর ইস্তফা এবং তাঁর বিকল্প বেছে নেওয়ার ক্ষেত্রে নেতাদের ব্যর্থতা দেশের শতাব্দী প্রাচীন এই দলের শীর্ষ স্তরে এক শূন্যতা সৃষ্টি করেছিল। কিছুদিন মস্তিষ্কহীন অবস্থায় চলার পরে সনিয়া গান্ধীকে অন্তর্বর্তী সভানেত্রী করে সেবার কোনও রকমে পরিস্থিতি ম্যানেজ করেছিলেন কংগ্রেসের ম্য়ানেজাররা। তার পরে গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। নতুন স্থায়ী নেতা খোঁজার ক্ষেত্রে বিশেষ হেলদোল দেখা যায়নি হাই কমান্ডের মধ্যে। কিন্তু দলে সংস্কার ও পূর্ণ সময়ের নেতৃত্বের দাবি জানিয়ে সনিয়া গান্ধীকে লেখা ২০ জনের বেশি কংগ্রেসের শীর্ষ নেতার 'পত্রবোমা' রাতারাতি যেন কংগ্রেসের ঘরোয়া রাজনীতিতে উলটপালট করে দিয়েছে। যে কারণে আজ, সোমবার কংগ্রেস ওয়ার্কিং কমিটির জরুরি বৈঠক ডাকেছেন সনিয়া। এই বৈঠকে তাদের পরবর্তী সভাপতিকে বেছে নেবেন দলের নেতারা। এ দিকে, কংগ্রেসের পরবর্তী ব্যাটন কার হাতে যাবে তা নিয়ে জল্পনার অন্ত নেই। শতাব্দি প্রাচীন এই দলের নেতারাও এই ইস্যুতে দ্বিধাবিভক্ত। দলের নেতাদের একাংশ চাইছেন পূর্ণ সময়ের জন্য দলের সভানেত্রীর দায়িত্বে সনিয়াই ফের ফিরে আসুন। তা না হলে রাহুল গান্ধী বা নিদেন পক্ষে গান্ধী পরিবারের কেউ কংগ্রেসের সভাপতির চেয়ারে বসুন। সূত্রের খবর, কংগ্রেস শাসিত রাজগুলির মুখ্যমন্ত্রীরা এবং অধিকাংশ প্রদেশ সভাপতি গান্ধী পরিবারের উপরে নিজেদের আস্থা প্রকাশ করেছেন। এই তালিকায় আছেন পঞ্জাব, ছত্তিশগড় এবং রাজস্থানের মুখ্যমন্ত্রী, দলের লোকসভার নেতা অধীর চৌধুরী, প্রাক্তন মন্ত্রী অশ্বিনী কুমার, সলমন খুরশিদ এবং কেকে তিওয়ারির মতো মুখ। আর অন্য অংশ পরিবারতন্ত্রের অবসান ঘটিয়ে কংগ্রেসে গান্ধী পরিবারের বাইরের কোনও নেতাকে দলের কমান্ড তুলে দেওয়ার পক্ষে। এই অংশ মনে করে, যৌথ নেতৃত্বের মাধ্যেই আছে ঝিমেয়ে পড়া এই দলকে ফের চাঙ্গা করার মন্ত্র। সংস্কারপন্থী নেতাদের সংখ্যাও যে নেহাত মন্দ না, তা সনিয়াকে লেখা 'পত্রবোমা' থেকেই পরিষ্কার। গুলাম নবি আজাদ, আনন্দ শর্মা, কপিল সিব্বাল, মুকুল ওয়াসনিক, মণীশ তিওয়ারি, শশী থারুর এবং হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুডার নামও আছে সংস্কারপন্থীদের তালিকায়। চলতি সপ্তাহের শুরুর দিকে কংগ্রেসে অভ্যন্তরে আমূল সংস্কারের দাবি জানান দলের শীর্ষ ২৩ নেতা। এই মর্মে তাঁরা দলের অন্তর্বর্তী সভানেত্রী সনিয়া গান্ধীকে একটি চিঠিও লেখেন। সেই চিঠিতে দলের নানা সংকটময় পরিস্থিতি তুলে ধরার পাশাপাশি পূর্ণ সময়ের নেতৃত্বেরও দাবি জানানো হয়েছে। সেই চিঠির জবাব দিলেন সনিয়া। আরও পড়ুন: সূত্র দাবি করেছে, দলের শীর্ষ নেতাদের চিঠির জবাবে সনিয়া জানিয়েছেন, অন্তর্বর্তী সভানেত্রী পদে তাঁর এক বছরের মেয়াদ পূর্ণ হয়েছে। এ বার তিনি সেই পদ থেকে সরে দাঁড়াতে চান। দলের উচিত নয়া সভাপতি নির্বাচন করা। সোমবার কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে সনিয়া ফের এই ইচ্ছের কথা তুলে ধরবেন বলে সূত্রের দাবি। যদিও অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির প্রধান রণদীপ সিং সুরজেওয়ালা এই খবরের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, 'মিসেস গান্ধী এই নিয়ে কোনও নেতার সঙ্গে কিছু বলেননি। কারওকে লিখিত আকারেও কিছু জানাননি। আমরা এই খবর সম্পূর্ণ অস্বীকার করছি।' তবে সূত্রের দাবি, এই নিয়ে রাজ্যসভার বিরোধী দলনেতা গুলাম নবি আজাদের সঙ্গে ফোনে কথা বলেছেন সনিয়া। গত লোকসভা ভোটে হারের ধাক্কায় ইস্তফা দেওয়ার পরে রাহুল গান্ধী বলেছিলেন, গান্ধী পরিবারের কাউকে যেন কংগ্রেস সভাপতি না করা হয়। সেবার ম্যারাথন বৈঠক করেও নতুন কাউকে সভাপতি নির্বাচিত করতে পারেননি কংগ্রেস নেতারা। এর পরে এক বছরের বেশি সময় কেটে গিয়েছে। এখন কি কংগ্রেসে নেতৃত্বের খরা মিটেছে? এর উত্তর সময়ই বলবে। এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। ।
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3grjmcu
Previous article
Next article

Leave Comments
Post a Comment