মোদীর বৈঠকে কেজরিওয়ালের অঙ্গভঙ্গি নিয়ে কবিতা লিখলেন শশী! https://ift.tt/hwfePSx - MAS News bengali

মোদীর বৈঠকে কেজরিওয়ালের অঙ্গভঙ্গি নিয়ে কবিতা লিখলেন শশী! https://ift.tt/hwfePSx

গুরুত্বপূর্ণ ভার্চুয়াল বৈঠক চলছে। বক্তব্য পেশ করছেন স্বয়ং প্রধানমন্ত্রী (Prime Minister )। অথচ, দিল্লির মুখ্যমন্ত্রীর তাতে কোনও হেলদোল নেই। ক্যামেরা চালু থাকা অবস্থাতেই নানারকম ভঙ্গিমায় বসছেন তিনি! কখনও মাথার উপর দুহাত তুলে দিচ্ছেন। আবার কখনও উদাস চোখে স্ক্রিনের দিকে তাকিয়ে রয়েছেন! তাঁর আচরণে বেজায় ক্ষেপেছে BJP। অরবিন্দ কেজরিওয়ালের () এমন সব অদ্ভূত ভঙ্গিমার জন্য তাঁকে রীতিমতো তুলোধনা করেছে BJP-র IT সেল। অন্যদিকে, এই ঘটনা নিয়েই সরব হয়েছেন প্রবীণ কংগ্রেস নেতা এবং সাংসদ (Senior Congress leader )। তবে, তিনি BJP-র মতো অরবিন্দের দিকে রে রে করে তেড়ে যাননি! তাঁর সমালোচনার ধরন একেবারেই কাব্যিক। হ্যাঁ। অরবিন্দ কেজরিওয়ালের এমন আজব ব্যবহার দেখে আস্ত একটি কবিতাই লিখে ফেলেছেন শশী! তাঁর লেখা ইংরেজি কবিতাটি হল নিম্নরূপ- "There once was a CM of Delhi Who stretched from his head to his belly; The onscreen reticulation Revealed his pandiculation So BJP frothed& quivered like jelly!" যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, "একসময় দিল্লিতে একজন মুখ্যমন্ত্রী ছিলেন তিনি তাঁর মাথা থেকে পেট পর্যন্ত প্রসারিত ছিলেন, পর্দায় যেন জালের আকৃতি (তিনি তাঁর) ক্লান্তি প্রকাশ করছিলেন তাই বিজেপি ঝাঁকুনি খেয়ে জেলির মতো কাঁপছিল!" তবে, শশী থারুর বিষয়টি নিয়ে মশকরার ছলে সমালোচনা করলেও BJP কিন্তু রাগে ফুঁসছে। ঘটনার মুহূর্ত টুইটারে শেয়ার করেছেন BJP IT সেলের প্রধান অমিত মালব্য (Amit Malviya)। তিনি কড়া ভাষায় দিল্লির মুখ্যমন্ত্রীর সমালোচনা করেছেন। ইতিমধ্যেই তাঁর সেই টুইট সোশ্য়াল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। অনেকেই এ নিয়ে হাসাহাসি করছেন। আবার অনেকেই মুখ্যমন্ত্রীর এমন আচরণের সমালোচনাও করেছেন। অমিত মালব্য যে ভিডিয়োটি পোস্ট করেছেন সেটি ১৯ সেকেন্ডের। সেই অংশে অরবিন্দকে দেখে বোঝার উপায় নেই, তিনি কোনও গুরুতর বিষয় নিয়ে চলা বৈঠকে যোগ দিয়েছেন। বরং তাঁকে দেখে মনে হচ্ছে, হয় তিনি ক্লান্ত, আর তা নাহলে গোটা বিষয়টি নিয়ে একেবারেই উদাসীন। তাই একেবারেই ঘরোয়া অঙ্গভঙ্গি করছেন। এ নিয়ে দিল্লি BJP-র পক্ষ থেকেও একটি টুইট করা হয়েছে। সেখানে দিল্লির মুখ্যমন্ত্রীকে 'অভদ্র' বলে তোপ দাগা হয়েছে। প্রসঙ্গত, দেশে আবারও উদ্বেগ বাড়াচ্ছে করোনা। ভারতের সর্বত্রই সংক্রমণের সংখ্যা ফের বাড়তে শুরু করেছে। এই বিষয়টি নিয়ে আগেই আধিকারিকদের সঙ্গে জরুরি বৈঠক সেরেছেন প্রধানমন্ত্রী। সেই একই ইস্যুতে মুখ্যমন্ত্রীদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন মোদী। সেখানে কেজরিওয়ালও ছিলেন। এই বৈঠকেই মোদী রাজ্যগুলির কাছে আবেদন করেন, জ্বালানির আকাশছোঁয়া দামে লাগাম পরাতে তাঁরা যেন সাধ্য মতো পদক্ষেপ করেন।


from এই সময়: Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা খবর - Ei Samay https://ift.tt/4NgWPA3
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads