Bangla News
Bengali News
News in Bengali
কলকাতা বাংলা খবর - Ei Samay
বাংলা নিউজ
বাংলা সংবাদ
from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/zmAwSPn7B
Bigg Boss 15: করণকে পিছনে ফেলে, প্রতীককে টেক্কা তেজস্বীর https://ift.tt/D6C0zwsr4
এই সময় ডিজিটাল ডেস্ক: প্রতীক্ষার অবসান। জিতলেন তেজস্বী প্রকাশ। ১২১ দিনের দৌড় শেষে সবাইকে পিছনে ফেলে ট্রফি তুলে নিলেন Tejasswi। সঙ্গে জিতলেন ৪০ লাখ টাকা। এবারে বিগ বস ফিনালে ছিল সবথেকে রোমাঞ্চকর। একদিকে প্রতীক সহজপাল অন্যদিকে, তেজস্বী প্রকাশ। কিন্তু সমস্ত দোলাচল শেষে দর্শকদের ভোটে জিতলেন Tejasswi Prakash। সকাল থেকে দুরু দুরু বুকে বিগ বস প্রেমীরা অপেক্ষা করছিলেন সেরা পাঁচের মধ্যে শেষ হাসি কে হাসবেন। Bigg Boss 15 এর টপ পাঁচ প্রতিযোগী ছিলেন , Shamita Shetty, Karan Kundrra, ও NishantBhatt। এদিন শুরুতেই বিগ বসে-এর দেওয়া অফারে ১০ লাখ টাকা প্রাইজ মানি নিয়ে শো থেকে বেরিয়ে যান নিশান্ত। প্রসঙ্গত, গত বছরেই প্রথমবার শুরু হয়েছিল ‘বিগ বস ওটিটি’। সেখানে প্রথম সিজনে টাকা নিয়ে ফাইনাল থেকে কুইট করেছিলেন প্রতীক। এবারে সেই পথে হাঁটলেন নিশান্ত। চতুর্থ হিসেবে দৌড় শেষ হয় প্রতিযোগী Shamita Shetty-এরও। ফাইনাল মঞ্চ অবধি পৌঁছেও লাস্ট ল্যাপে ছিটকে যান করণ কুন্দ্রা। মঞ্চে শেষ দুয়ের লড়াইয়ে তখন দাঁড়িয়ে প্রতীক-তেজস্বী। বিগ বস অনুরাগীদের মতো দ্বিধা বিভক্ত অতিথি এবং প্রাক্তন প্রতিযোগীরা। শেষ পর্যন্ত কয়েক ঘণ্টার উৎকন্ঠা কাটিয়ে দর্শকদের পছন্দে জেতান বসের বাড়ির এবারের প্রিয় প্রতিযোগী 'তেজা'। শনিবার বিগ বস হাউজের বাইরে একাধিক সেলেবদের দেখা গিয়েছে। টপ ছয় প্রতিযোগীদের সঙ্গে গালা টাইম কাটাতে দেখা গিয়েছিল ভারতী সিং (Bharati Singh) ও হর্ষ লিম্বাছিয়াকে। অন্যদিকে বিগ বসের হাউজের বাইরে দেখা গেল উর্বশী ঢোলাকিয়া, রাখি সাওয়ান্ত (Rakhi Sawant), আদা খান, গহর খান, শ্বেতা তিওয়ারির (Shweta Tiwari) মতো প্রাক্তন বিজেতাদের। এদিন একের পর এক চোখ ধাঁধানো পারফরমেন্সে জমে ওঠে episode। মঞ্চ থেকে ক্যাটকে দিল খোলা শুভেচ্ছা সল্লুর (Salman Khan)। শো চলাকালীন হঠাৎ ক্যামেরার দিকে তাকিয়ে হঠাৎ সলমান (Salman Khan) বলেন- "ক্যাটরিনা শাদি মুবারক হো" (Katrina shaadi mubarak ho) অর্থাৎ "ক্যাটরিনা, বিয়ের জন্য শুভেচ্ছা।" গ্র্যান্ড ফিনালের মঞ্চে শেহনাজ গিলকেও (Shehnaaz Kaur Gill) পারফর্ম করতে দেখা গেল তাঁরই গাওয়া গান Tu Yaheen Hai—যা আদতে সিদ্ধার্থকেই উত্সর্গ করা, তাঁরই স্মৃতিতে বানানো। সলমানকে সামনে দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন শেহনাজ। জলে চোখ ছলছল করে ওঠে সলমানেরও।
from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/zmAwSPn7B
Previous article
Next article

Leave Comments
Post a Comment