Bangla News: বেঙ্গলি খবর
Breaking News In Bengali
Latest News in Bengali
সর্বশেষ সংবাদ | Eisamay
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3BEkghC
কলকাতা টু ঝাঁসি, চালু হচ্ছে সুপারফাস্ট স্পেশাল https://ift.tt/3wXbury
এই সময় ডিজিটাল ডেস্ক: থেকে যাওয়ার জন্য সুপারফাস্ট স্পেশাল ট্রেন চালাতে তৈরি ভারতীয় রেল। পুরোপুরি রিজার্ভড স্পেশাল ট্রেন হিসেবে ছুটবে এই সুপারফাস্ট স্পেশাল ট্রেন। পূর্ব রেল সূত্রে খবর, শনিবার সকাল ৭টা থেকেই শুরু হয়েছে এই ট্রেনের জন্য বুকিং। যাত্রীরা IRCTC-এর অফিসিয়াল ওয়েবসাইট অথবা PRS কাউন্টারের মাধ্যমে তাঁদের টিকিট বুকিং করতে পারেন। 2A, 3A, SL এবং 2S-এ টিকিট কাটতে পারেন যাত্রী। পাশপাশি তৎকালও টিকিট বুকিং করতে পারেন যাত্রীরা। ট্রেনের টিকিটের দাম হতে চলেছে আর পাঁচটি সাধারণ মেইল/ এক্সপ্রেস ট্রেনের মতোই। কবে কখন চালু হচ্ছে ট্রেন? আগামী ৩০ জুলাই ২০২১ থেকেই প্রতি শুক্রবার ছুটবে ০১১০৬ ঝাঁসি-কলকাতা সুপারফাস্ট স্পেশাল ট্রেন। ট্রেনটি রাত ৯টা ২০মিনিটে ঝাঁসি থেকে ছাড়বে। পরের দিন রাত ৯টা ৫মিনিটে এসে পৌঁছবে কলকাতায়। এরমধ্যে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন, পাটনা জংশন ও আসানসোলে থামবে ট্রেন। অন্যদিকে ০১১০৫ কলকাতা-ঝাঁসি সুপারফাস্ট স্পেশাল ট্রেন চলবে প্রতি রবিবার। সকাল ৭টা ৫৫-তে কলকাতা ছেড়ে ঝাঁসি পোঁছবে পরের দিন সকাল ৭টা ২০-তে।দীনদয়াল উপাধ্যায় জংশন, পাটনা জংশন ও আসানসোলে থামবে ট্রেন। তবে এই বড় স্টেশন ছাড়াও ওরাই, কাল্পি, চিত্তরঞ্জন, বর্ধমান সহ একাধিক স্টেশনে দাঁড়াবে ট্রেন।
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3BEkghC
Previous article
Next article

Leave Comments
Post a Comment