Bangla News: বেঙ্গলি খবর
Breaking News In Bengali
Latest News in Bengali
সর্বশেষ সংবাদ | Eisamay
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3yUXYWW
'লম্বা ছুটি কাটাতে যাচ্ছি', দিলীপের কথায় এ কী ইঙ্গিত? https://ift.tt/3eiyevL
এই সময় ডিজিটাল ডেস্ক: বুধবার সকালে দিল্লির উদ্দেশে রওনা দিলেন রাজ্য BJP সভাপতি দিলীপ ঘোষ। সঙ্গে ছোট বার্তা, 'লম্বা ছুটি কাটাতে যাচ্ছি।' এদিন সকাল ৬টার বিমানে ১০ দিনের জন্য দিল্লি যাচ্ছেন রাজ্য BJP-র এই নেতা। তিনি জানান, সংসদ অধিবেশনের পরেই ফিরবেন বাংলায়। কিছুদিন আগেই BJP-র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার তলবে দিল্লি গিয়েছিলেন দিলীপ ঘোষ। সেই বৈঠক নিয়েও জল্পনা ছড়িয়েছিল বিস্তর। বঙ্গ বিধানসভা নির্বাচনে ২০০টি আসন পারের দাবি করলেও ১০০-র ঘরও স্পর্শ করতে পারেনি গেরুয়া শিবির। এদিকে ভোটে এই ফলাফলের পরেই বেসুরো BJP-র একাধিক নেতা। এই সামগ্রিক পরিস্থিতি নিয়েই নাড্ডার সঙ্গে বৈঠক করেছিলেন , মনে করা হচ্ছিল এমনটাই। এবার ফের একবার দিল্লি যাচ্ছেন দিলীপ ঘোষ। ১০ দিন পর তিনি ফিরবেন কলকাতায়। সংসদীয় দলের সঙ্গে কাশ্মীরেও যেতে পারেন দিলীপ ঘোষ। এদিকে, মঙ্গলবার ফের উত্তপ্ত হয়ে ওঠে ভাটপাড়া। বোমাবাজিতে উত্তপ্ত হয়ে ওঠে সংশ্লিষ্ট এলাকা। এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ বলেন, 'অর্জুন সিং BJP-তে যোগ দেওয়ার পর থেকেই তাঁকে টার্গেট করা হচ্ছে। তাঁকে ভয় এবং আতঙ্কের মধ্যে রাখা হচ্ছে। অর্জুন সিংকে উতক্ত করতে নিয়োগ করা হয়েছে পুলিশকর্মীও।' প্রসঙ্গত, নির্বাচনের ফলাফল ঘোষণার পরেই দিলীপ ঘোষের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়েছেন দলের বিভিন্ন স্তরের নেতারাই। মঙ্গলবার দলের একটি সাংগঠনিক বৈঠকে যোগ দিতে বর্ধমান যান দিলীপ ঘোষ। বৈঠকে যোগ দেওয়ার সময়ই হট্টগোল শুরু করেন জেলা যুব মোর্চার সহ-সভাপতি ইন্দ্রনীল। দিলীপকে তিনি কিছু বলতে চান বলে দাবি করেন ইন্দ্রনীল। যদিও তাঁকে বৈঠকে ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। এরপরই চিৎকার শুরু করেন ইন্দ্রনীল। কিছুদিন আগে আসানসোলেও দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে পড়েছিলেন দিলীপ ঘোষ। বৈঠক চলাকালীন দিলীপ ঘোষের সামনেই উত্তেজনা তৈরি হয়। ‘ভিতরে ঢুকতে না দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে দরজা’, অভিযোগ করেন দলীয় কর্মীদের একাংশের। ‘মার খেয়েছি আমরা, কেন ঢুকতে দেওয়া হবে না বৈঠকে?’ এ নিয়ে জোর করে ভিতরে ঢোকার চেষ্টা করেন কয়েকজন।
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3yUXYWW
Previous article
Next article

Leave Comments
Post a Comment