গরমে স্বস্তি! বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায় https://ift.tt/3opyrAS - MAS News bengali

গরমে স্বস্তি! বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায় https://ift.tt/3opyrAS

এই সময় ডিজিটাল ডেস্ক: সপ্তাহের শুরু থেকেই দহনে পুড়ছে কলকাতা-সহ বাংলা। গা জ্বালানি গরমে হিমশিম খাচ্ছেন বঙ্গবাসী। মঙ্গলবারও গরমের দাপট বজায় থাকলেও স্বস্তির বার্তা দিল হাওয়া অফিস। আজ রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ () হতে পারে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। হাওয়া অফিস সূত্রে খবর, আজ উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর, মালদায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, আজ শহরের আকাশ আংশিক মেঘলা থাকবে। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের কাছে। শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছে। গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৮৯ শতাংশ, ন্যূনতম ৪৭ শতাংশ। অন্যদিকে, এবার অনেক আগেভাগেই দেশে পা রাখছে ( )। আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হল, এবার নির্ধারিত সময়ের আগেই দেশে ঢুকবে বর্ষা। হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, এ বছর ৩১ মে কেরলে বর্ষা ঢুকবে। উল্লেখ্য, দেশের মধ্যে কেরলে প্রথম বর্ষা ঢোকে। এ দেশে বর্ষা ঢোকার স্বাভাবিক সময় ১ জুন। এ বছর তার আগেই ঢুকছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। বাংলায় এবার কবে বর্ষা ঢুকবে? আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, কেরলে বর্ষা ঢোকার সঙ্গে কলকাতায় বর্ষা ঢোকার কোনও সম্পর্ক নেই। কেরলে যদি বর্ষা ঢুকতে দেরিও করে, তাহলে বাংলায় তার কোনও প্রভাব পড়বে না বলেই মত আবহবিদদের। বাংলায় বর্ষা ঢোকার স্বাভাবিক সময় সাধারণত ৮ জুন।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/33To0fM
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads