আরও বাড়বে তাপমাত্রা, সম্ভাবনা নেই বৃষ্টিপাতেরও https://ift.tt/2NWunuq - MAS News bengali

আরও বাড়বে তাপমাত্রা, সম্ভাবনা নেই বৃষ্টিপাতেরও https://ift.tt/2NWunuq

এই সময় ডিজিটাল ডেস্ক: মে মাসের শুরুতেই গরমে নাজেহাল শহরবাসী। আগামী ৪৮ ঘণ্টায় আরও বাড়বে তাপমাত্রা, জানাচ্ছে আলিপুর দফতর। রাজ্যজুড়ে বহাল ভোট উত্তাপ। পাল্লা দিয়ে উত্তাপ বাড়াচ্ছে আবহাওয়াও। সম্প্রতি শহরের তাপমাত্রা পারদ ছুঁয়েছিল ৩৬ ডিগ্রি। তাপমাত্রার পাশাপাশি অস্বস্তি বাড়াচ্ছে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার আধিক্য। আপাতত স্বস্তির বৃষ্টির খোঁজে রাজ্যবাসী। কী বলছে হাওয়া অফিস? আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সম্প্রতি বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা উত্তর এবং দক্ষিণবঙ্গে নেই। দেখা পাওয়া যাবে না কালবৈশাখীর। বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি এবং শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৬ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। শুক্রবার বাতাসে সর্বাধিক আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯৫ শতাংশ। শুধু পশ্চিমবঙ্গ নয়, তাপপ্রবাহ চলছে দেশজুড়েই। ফেব্রুয়ারি মাসের শেষেই ভুবনেশ্বরের তাপমাত্রা ছুঁয়েছে ৪০ ডিগ্রি। আবহাওয়াবিদদের কথায়, বাংলার দুই প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড, বিহারেও বাড়বে তাপমাত্রা। প্রসঙ্গত, প্রশান্ত মহাসাগরের কেন্দ্রস্থলে সমুদ্রতলের উপরিভাগে তাপমাত্রা কমে গিয়েছে অনেকটাই। এই পরিস্থিতি আগামী কয়েকমাস স্থায়ী হতে পারে বলে মনে করা হচ্ছে। ভারতের আবহাওয়ার উপর এই ঘটনার প্রভাব পড়তে পারে, মনে করছেন আবহাওয়াবিদদের একাংশ। এদিকে আবহাওয়া দফতর সূত্রে খবর, আসানসোলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.০০ ডিগ্রি সেলসিয়াস, বালুরঘাটের তাপমাত্রা ২৭.২ ডিগ্রি, বাঁকুড়ায় পারদ ছুঁয়েছে ৩৫.৭ ডিগ্রিতে, ব্যারাকপুরে তাপমাত্রা ছিল ৩৪.১ ডিগ্রিতে,বহরমপুরে পারদ ছিল ৩৬.৪ ডিগ্রিতে, বর্ধমানের তাপমাত্রা ছুঁয়েছে ৩৬ ডিগ্রিতে, ক্যানিংয়ে তাপমাত্রা ৩২ ডিগ্রি, কাঁথির পারদ ছিল ৩২.২ ডিগ্রিতে, কোচবিহারের তাপমাত্রা ২৯.২ ডিগ্রি, দার্জিলিঙের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছে ১৪ ডিগ্রিতে, ডায়মন্ডহারবারে পারদ পৌঁছেছে ৩৩.৪ ডিগ্রিতে, দিঘায় তাপমাত্রা ছুঁয়েছে ৩২.০০ ডিগ্রি, দমদমের তাপমাত্রা ৩৪ ডিগ্রি, হলদিয়ার তাপমাত্রা ৩১.৯ ডিগ্রি, জলপাইগুড়িতে পারদ ছুঁয়েছে ২৯.৪ ডিগ্রি, কালিম্পঙে ২১.৫ ডিগ্রি, কৃষ্ণনগরের ৩৩.৬ ডিগ্রি, মালদা ৩১.৩ ডিগ্রি, মেদিনীপুরে তাপমাত্রা ছুঁয়েছে ৩৪.২ ডিগ্রিতে, পানাগড়ে ৩৪.৭ ডিগ্রি, পুরুলিয়ায় ৩৪.৩ ডিগ্রি, সল্টলেকে ৩৪.৪ ডিগ্রি, শিলিগুড়ির তাপমাত্রা ২৯.০ ডিগ্রি, শ্রীনিকেতনে ৩২.২ ডিগ্রি। টাটকা ভিডিয়ো খবর পেতে সাবস্ক্রাইব করুন এই সময় ডিজিটালের পেজে। সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3sWH8nD
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads